শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৫:১৫ পিএম, ২০২৬-১১-১০
চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী চ্যানেল দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৭০ টন সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৭০ টন সিমেন্ট উদ্ধার করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৮০ হাজার টাকা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত কার্গো বোট এবং আটক পাঁচজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
খাগড়াছড়ি প্রতিনিধি : : খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় নিরুপন চাকমা নামে এক যুব উন্নয়ন কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সোমবা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রামের দক্ষিণ বুড়িশ্চর এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নের লà...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাতের আঁধারে রাঙামাটি শহরের জেলা জজ আদালত, প্রধান বন সংরক্ষকের কার্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনাছড়া এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অরুনা চা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ বিতরণ, সরকারি বরাদ্দের অর্থ ব্যয়, বিল-ভাউচার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : জেলার কাপ্তাইয়ে হালদা নদী ও সংযুক্ত কর্ণফুলী নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র এবং মৎস্যসম্পদ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited