শিরোনাম
কর্ণফুলী প্রতিনিধি :: | ০৫:১৩ পিএম, ২০২৬-১১-১০
চট্টগ্রামের কর্ণফুলীতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার বড়উঠান ইউনিয়নের কৈয়গ্রাম এলাকায় চট্টগ্রাম-আনওয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হাতে ব্যানার নিয়ে ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী সড়কে অবস্থান নেন। তাদের মধ্যে কয়েকজন মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবি জানানোর পাশাপাশি 'শিক্ষা, শান্তি, প্রগতি' ও 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু'সহ দলীয় নানা স্লোগান দেন।
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, ভিডিওটি কর্ণফুলীর কৈয়গ্রাম এলাকার। এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজিদ ও আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা আসিফসহ বেশ কয়েকজনকে দেখা গেছে। মিছিলকারীদের বাড়ি কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, মিছিলের বিষয়ে পুলিশের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবে সকাল ৬টার দিকে মহাসড়ক থেকে দুটি পোড়া টায়ার উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খাগড়াছড়ি প্রতিনিধি : : খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় নিরুপন চাকমা নামে এক যুব উন্নয়ন কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সোমবা...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় পিএবি সড়কে টায়ার ও আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভের চেষ্টা করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেত...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি বসতবাড়ি ও চারটি...বিস্তারিত
চবি প্রতিনিধি : : বোয়ালখালীতে অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মাণাধীন ডি এন্ড সি নামক এক ইটভাটাকে অর্ধলাখ টাকা জরিমানা ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রামের দক্ষিণ বুড়িশ্চর এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নের লà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে সিএনজà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited