শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৫১ পিএম, ২০২৬-১১-১০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদযাপনকে বর্ণাঢ্য, সর্বজনীন ও স্মরণীয় করে তুলতে বিভিন্ন ব্যাচের প্রতিনিধি ও প্রাক্তন শিক্ষার্থীদের (অ্যালামনাই) সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় চিটাগাং ক্লাব লিমিটেডের সিসি উইংয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
চাকসুর সাবেক ভিপি এস এম ফজলুল হকের সভাপতিত্বে এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।
সভায় বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের গৌরবময় পথচলা, ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা ও গবেষণায় অবদান এবং অর্জনকে স্মরণীয় করে রাখতে হীরকজয়ন্তী উদযাপনের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ আয়োজনকে উৎসবমুখর ও অর্থবহ করে তুলতে বিভিন্ন ব্যাচের প্রতিনিধি ও অ্যালামনাইরা তাদের মতামত, পরামর্শ ও প্রস্তাবনা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী কেবল একটি উৎসব নয়, এটি বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও অর্জনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্বপূর্ণ উপলক্ষ্য। এ আয়োজন সফল করতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
তিনি হীরকজয়ন্তী উদযাপনে এলামনাইদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্যদ্বয় হীরকজয়ন্তী উদযাপনের উদ্যোগকে স্বাগত জানান। তারা এ আয়োজন সফল করতে প্রাক্তন শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানান এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভাপতির বক্তব্যে এস এম ফজলুল হক বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি আমাদের আবেগ, স্মৃতি ও গৌরবের অংশ। বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের অর্জনকে যথাযথ মর্যাদায় উদযাপন করতে সব ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে হীরকজয়ন্তীকে একটি স্মরণীয় আয়োজনে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন, একরামুল করিম, চাকসুর সাবেক ভিপি মজহারুল হক শাহ চৌধুরী, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া, বিএফটিআই ইউনিভার্সিটির উপাচার্য, চবি সিনেট সদস্য স. ম. নজরুল, অধ্যাপক ইউনুস চৌধুরী, মুজতবা কামাল, জাকির হোসাইন, মো. মহিউদ্দিন বাদল, অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, সালাউদ্দিন মো. রেজা, মো. আছিফ চৌধুরী, এম আর চৌধুরী মিল্টন, অ্যাডভোকেট ফেরদৌস মোরশেদ খানসহ বিভিন্ন ব্যাচের প্রতিনিধি ও বিশিষ্ট এলামনাইরা।
মতবিনিময় সভায় অ্যালামনাইরা হীরকজয়ন্তী উদযাপনের বিভিন্ন দিক নিয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন এবং অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ সাড়ে চার বছর পর দুর্নীতি দমন কমিশনে (দুদক) চাকরি ফিরে পেয়েছেন বহুল আলোচিত সাবেক উপসহকারী পরিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত সেতুর দক্ষিণ প্রান্তে সৌদিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় টোল বুথ দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরীর খুলশী থানাধীন পাহাড়তলী ওয়্যারলেস কলোনির চার নম্বর গলিতে কিশোর মোহাম্মদ হৃদয়কে (১৬) ছুরিকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড় ও ফলমন্ডি এলাকায় অভিযান চালিয়ে সাতটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরি...বিস্তারিত
হাটহাজারী প্রতিনিধি : : একদিকে শিল্পকারখানার রাসায়নিক বর্জ্য, অন্যদিকে হাটবাজার ও পৌর এলাকার ময়লা-আবর্জনা। এর সঙ্গে যুক্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited