শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৪:৩৪ পিএম, ২০২৬-১১-০৯
ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় উজ্জ্বল শীল (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
৮ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নাজিরহাট নতুন ব্রিজের দক্ষিণ-পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশাটি সজোরে ধাক্কা দিলে এতে থাকা চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে উজ্জ্বল শীলের মৃত্যু হয়। নিহত উজ্জ্বল শীল নাজিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ইমামনগর শীল বাড়ির বাসিন্দা বিভূতি শীলের ছেলে।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে বেপরোয়া যান চলাচল ও যত্রতত্র ট্রাক পার্কিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, নাজিরহাট নতুন রাস্তার মাথাসহ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ট্রাক দাঁড় করিয়ে রাখায় যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কে ডিভাইডার স্থাপন এবং অবৈধ পার্কিং বন্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন জানান, অজ্ঞাতনামা গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি কলেজ মাঠে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উà¦...বিস্তারিত
হাটহাজারী প্রতিনিধি : : একদিকে শিল্পকারখানার রাসায়নিক বর্জ্য, অন্যদিকে হাটবাজার ও পৌর এলাকার ময়লা-আবর্জনা। এর সঙ্গে যুক্...বিস্তারিত
বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালী ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ ১৫ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দা...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : বোয়ালখালীতে থানার ৮০০ মিটার দূরে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটি প্রতিনিধিঃ "করবো সমবায় গড়বো দেশে, সবার আগে বাংলাদেশ।" এই প্রতিপাদ্যে ৫৫তম জাতীয় সমবাà§...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited