শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৪৮ পিএম, ২০২৬-০৯-২৪
সদ্য সাবেক উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা তৃতীয় দিনের মতো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শাটডাউন কর্মসূচি চলছে। এতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস–পরীক্ষা, ল্যাব ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ আছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগে বিভিন্ন বর্ষ ও সেমিস্টারে চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে তা হচ্ছে না। সরেজমিনে দেখা যায়, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আজ সকাল আটটা থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেওয়া শুরু করেন শিক্ষার্থীরা। সেখান থেকে তাঁরা ফটকের পাশেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হোন। এর পর থেকে তাঁরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বেলা সাড়ে ১১টায় তাঁরা সেখানেই মানববন্ধন করেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব শ্রেণিকক্ষে তালা ঝুলতে দেখা গেছে। কর্মসূচিতে থাকা বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এজাজ মাহমুদ বলেন, ‘আমাদের অনেকেরই পরীক্ষা চলছিল। এভাবে চললে হয়তো আমরা সেশনজটে পিছিয়ে যাব। কিন্তু আমরা বিশ্বাস করি, সায়েম স্যার উপাচার্য হিসেবে ফিরে এলে তিনি এই সেশনজট কমিয়ে আমাদের আরও এগিয়ে নিতে পারবেন।’ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মঈনুল ইসলাম বলেন, ‘এই আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকেরাও অংশ নিচ্ছেন। তাই পরীক্ষা হচ্ছে না। আজ ছয়টি বিভাগে বিভিন্ন বর্ষ ও সেমিস্টারে পরীক্ষা হওয়ার কথা ছিল।’
ক্যাম্পাসে মানববন্ধন
এদিকে বেলা সাড়ে ১১টায় অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সেখানে তাঁরা বলেন, কোনো দৃশ্যমান কারণ ছাড়াই মাত্র ৫৬ দিনের মধ্যে অধ্যাপক সায়েমকে উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অধ্যাপক সায়েমকে পুনর্বহাল করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন। মানববন্ধনে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমান বলেন, ‘আমাদের দাবি কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। একজন উপাচার্যকে কেন এত অল্প সময়ে পরিবর্তন করা হলো, এর স্পষ্ট ব্যাখ্যা চাই।’ গত সোমবার রাতে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদ থেকে পরিবর্তন করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এর প্রতিবাদে ওই দিন রাতেই শিক্ষার্থীরা উপাচার্য ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেন। এরপর গত মঙ্গলবার সকালে সর্বাত্মক শাটডাউন ও গণ–অবস্থান কর্মসূচি শুরু হয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে কর্মসূচি পালন করেন। বুধবারও দ্বিতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকে। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাটডাউন, গণ–অবস্থানসহ অন্যান্য কর্মসূচি অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ একটি জাতির প্রকৃত পরিচয় তার অর্থনৈতিক সমৃদ্ধি, সুউচ্চ অট্টালিকা, প্রশসà...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধ, কমপ্লায়েন্স নিশ্চিতকরণ ও নিরাপদ ব্যাংকিং সেবার মানোন্ন...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : রাষ্ট্রের হাতে আইন আছে, ক্ষমতা আছে, অপরাধ দমনে প্রশিক্ষিত বাহিনীও আছে। কিন্তু রাষ্ট্রের শক্তির প্à...বিস্তারিত
আমাদের ডেস্ক : : নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্ত...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সাংবà...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited