চট্টগ্রাম   সোমবার, ৯ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ঐতিহ্যের লালদীঘিতে বাণিজ্যের নতুন অধ্যায়

পিটুপির উইকন প্রপার্টিজের ৩ দিনের বিক্রয় উৎসব শুরু

স্টাফ রিপোর্টার :    |    ০৪:২৪ পিএম, ২০২৬-০৯-২৪

ঐতিহ্যের লালদীঘিতে বাণিজ্যের নতুন অধ্যায়

বন্দরনগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা লালদীঘিতে আন্তর্জাতিক মানের ফ্ল্যাগশিপ কমার্শিয়াল মেগা-প্রজেক্ট ‘জে এম হেরিটেজ মল’ নিয়ে এসেছে উইকন প্রপার্টিজ লিমিটেড। প্রকল্পটির আনুষ্ঠানিক গ্র্যান্ড লঞ্চ উপলক্ষে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘উইকন রিটেইল ও ফ্ল্যাগশিপ শোরুম বিক্রয় উৎসব’। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ফিতা কেটে উৎসব উদ্বোধন করা হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিনিয়োগকারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।  প্রখ্যাত অভিনেতা ও উইকন প্রপার্টিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তারিক আনাম খানের উপস্থিতি অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ তৈরি করে। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক স্থাপত্য, স্টেট-অব-দ্য-আর্ট অ্যামেনিটিজ এবং বহুমুখী ব্যবসায়িক সুযোগের সমন্বয়ে জে এম হেরিটেজ মল চট্টগ্রামের ব্যবসা ও বিনিয়োগ খাতে নতুন মাত্রা যোগ করতে পারে। ঐতিহ্যবাহী একটি বাণিজ্যিক এলাকায় বিভিন্ন ধরনের ব্যবসাকে একই ছাদের নিচে নিয়ে আসার ফলে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। উইকন ও পিটুপির ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা আশরাফুল ইসলাম আলভী বলেন, ‘খাতুনগঞ্জ, টেরিবাজার, কোতোয়ালী ও লালদীঘিকে ঘিরে গড়ে ওঠা চট্টগ্রামের ঐতিহ্যবাহী ব্যবসায়িক বলয়কে আরও শক্তিশালী করবে জে এম হেরিটেজ মল। এটি শুধু একটি শপিং কমপ্লেক্স নয়, পুরো এলাকার ব্যবসা-বাণিজ্যের নতুন কেন্দ্র হিসেবেও গড়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি’। দক্ষিণ চট্টগ্রামে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন সুপার মলের দীর্ঘদিনের চাহিদার কথা তুলে ধরে উইকন ও পিটুপি’র পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার বলেন, ‘সিটিজেন এভিনিউ মল’ এ অঞ্চলের মানুষের জন্য আধুনিক বাণিজ্যিক অভিজ্ঞতার নতুন দ্বার খুলবে। একই সঙ্গে দক্ষিণ চট্টগ্রামে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি সুপরিসর বাণিজ্যিক কেন্দ্রের যে প্রয়োজন ছিল, তা পূরণে মলটি ভূমিকা রাখবে। এসময় উপস্থিত ছিলেন পিটুপির চেয়ারম্যান সাদমান সাইকা সেফা, ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা আশরাফুল ইসলাম আলভী, পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান, উইকন জেএম হেরিটেজ মলের ভূমি মালিক শাহজাহান মোল্লা, মোহাম্মদ শাহ-ই-এমরান মোল্লা,  মোহাম্মদ তাজুল ইসলাম মোল্লা, মোহাম্মদ নুরুল ইসলাম মোল্লা, হযরত শাহ আমানত (রহ.) মাজার শরিফের মতোয়াল্লি শাহজাদা শরফুদ্দিন মো. শওকত আলী খান প্রমুখ।  আয়োজকরা জানান, মেলায় ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য বিশেষ অফারও ঘোষণা করেছে উইকন প্রপার্টিজ। ‘একটি দোকান কিনলে আরেকটি দোকান পাওয়ার সুযোগ’-এই অফারের আওতায় জে এম হেরিটেজ মলে একটি কমার্শিয়াল স্পেস কিনলে লোহাগাড়ার আমিরাবাদে একই প্রতিষ্ঠানের মালিকানাধীন ‘সিটিজেন এভিনিউ মল’-এ আরও একটি দোকান পাওয়ার সুযোগ থাকছে। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত। এই সময় আগ্রহীরা উইকন প্রপার্টিজের সেলস কনসালট্যান্টদের সঙ্গে সরাসরি আলোচনা করে নিজেদের ব্যবসার ধরন ও বিনিয়োগ সক্ষমতা অনুযায়ী বিভিন্ন কমার্শিয়াল স্পেস, মূল্য ও পেমেন্ট প্ল্যান সম্পর্কে তথ্য জেনে নিতে পারবেন। এরই মধ্যে মেলার প্রথম দিনে কয়েকজন মেলায় সরাসরি দোকান বুকিংও দিয়েছেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে হোটেল ও ফলের দোকানে অভিযান, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে হোটেল ও ফলের দোকানে অভিযান, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড় ও ফলমন্ডি এলাকায় অভিযান চালিয়ে সাতটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরি...বিস্তারিত


৫৭টি দূষণের উৎস, বিপন্ন ২৩ উদ্ভিদ : দূষণ, লবণাক্ততা ও অবৈধ বালু উত্তোলন, হুমকিতে হালদার প্রজননক্ষেত্র

৫৭টি দূষণের উৎস, বিপন্ন ২৩ উদ্ভিদ : দূষণ, লবণাক্ততা ও অবৈধ বালু উত্তোলন, হুমকিতে হালদার প্রজননক্ষেত্র

হাটহাজারী প্রতিনিধি : : একদিকে শিল্পকারখানার রাসায়নিক বর্জ্য, অন্যদিকে হাটবাজার ও পৌর এলাকার ময়লা-আবর্জনা। এর সঙ্গে যুক্...বিস্তারিত


সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার à...বিস্তারিত


চট্টগ্রাম একদিনে গ্রেপ্তার ১১৫৪ জন

চট্টগ্রাম একদিনে গ্রেপ্তার ১১৫৪ জন

নিজস্ব প্রতিবেদক : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম জà§...বিস্তারিত


চট্টগ্রামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত

চট্টগ্রামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত

খবর বিজ্ঞপ্তি : ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‌্যালি বের করেছà§...বিস্তারিত


চট্টগ্রামে  'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' পালিত 

চট্টগ্রামে  'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' পালিত 

নিজস্ব প্রতিবেদক : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন , ১৯৭...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর