শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৮:২০ পিএম, ২০২৬-১১-০৮
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি কলেজ মাঠে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর (রবিবার) বিকেলে এ জনসভার আয়োজন করা হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ফটিকছড়ির সংসদ সদস্য সরওয়ার আলমগীর বলেন, "বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে এবং জহির আজম চৌধুরী ও মনছুর আলম চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন নাজিম উদ্দীন শাহীন, আহমদ হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মাহাবুল আলম চৌধুরী, এডভোকেট লিয়াকত আলী, আবুল কালাম আজাদ, আবু আজম তালুকদার ও নাছির উদ্দীনসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে দুপুর থেকেই ফটিকছড়ির ১৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও স্লোগানসহ মিছিল নিয়ে ফটিকছড়ি কলেজ মাঠে জড়ো হতে থাকেন। বিকেলের মধ্যেই পুরো মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
আলোচনা পর্ব শেষে দেশের বরণ্য শিল্পীদের অংশগ্রহণে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
হাটহাজারী প্রতিনিধি : : একদিকে শিল্পকারখানার রাসায়নিক বর্জ্য, অন্যদিকে হাটবাজার ও পৌর এলাকার ময়লা-আবর্জনা। এর সঙ্গে যুক্...বিস্তারিত
বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালী ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ ১৫ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দা...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : বোয়ালখালীতে থানার ৮০০ মিটার দূরে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটি প্রতিনিধিঃ "করবো সমবায় গড়বো দেশে, সবার আগে বাংলাদেশ।" এই প্রতিপাদ্যে ৫৫তম জাতীয় সমবাà§...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্য...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাজিরহাট জামিয়া মিল্লিয়া আহমদিয়া কামিল মাদ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited