চট্টগ্রাম   রবিবার, ৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

রাঙ্গামাটিতে হালদা ও কর্ণফুলী নদীর মৎস্যসম্পদ সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সভা

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৭:১৩ পিএম, ২০২৬-১১-০৮

রাঙ্গামাটিতে হালদা ও কর্ণফুলী নদীর মৎস্যসম্পদ সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সভা

জেলার কাপ্তাইয়ে হালদা নদী ও সংযুক্ত কর্ণফুলী নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র এবং মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজনদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কাপ্তাই মৎস্য অধিদপ্তরের আয়োজনে এবং হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় (দ্বিতীয় পর্যায়) আজ রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় প্রধান অতিথি ছিলেন, মৎস্য অধিদপ্তর বাংলাদেশের মৎস্য পরিকল্পনা ও জরিপ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাহেদ আলী।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মৎস্য বিভাগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য বিল্টু চাকমা, উপজেলা প্রাাণসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী, মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীতব্য উন্নয়ন প্রকল্পসমুহের সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প (দ্বিতীয় পর্যায়) এর প্রকল্প পরিচালক মো. ইউসুফ আলী, কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, হালদা নদী ও এর সঙ্গে সংযুক্ত কর্ণফুলী নদী দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক মৎস্যসম্পদের আধার। এসব নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র রক্ষা, মাছের অবাধ বিচরণ নিশ্চিত করা এবং নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি নদীদূষণ, অবৈধ মাছ শিকারসহ মৎস্যসম্পদের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় নদী ও মৎস্যসম্পদ সংরক্ষণে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, জনসচেতনতা সৃষ্টি এবং নদীর টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

রিটেলেড নিউজ

টেকনাফে ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ

টেকনাফে ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ

কক্সবাজার প্রতিনিধি: : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুà¦...বিস্তারিত


আলীকদমে ৫৭ বিজিবির তৎপরতা: বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ জন আটক

আলীকদমে ৫৭ বিজিবির তৎপরতা: বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ জন আটক

আমাদের ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার প্রবণতা র...বিস্তারিত


বান্দরবানে হেডম্যান নির্ধারণ ঘিরে বিরোধ, মিথ্যা মানববন্ধন ও স্মারকলিপির অভিযোগ

বান্দরবানে হেডম্যান নির্ধারণ ঘিরে বিরোধ, মিথ্যা মানববন্ধন ও স্মারকলিপির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের লামা উপজেলায় হেডম্যান নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে  মিথ্যà¦...বিস্তারিত


আলীকদমে ৯.৫ কিলোমিটার পাইপলাইনে ৩২ পাহাড়ি পাড়ায় পৌঁছাবে ঝিরির পানি

আলীকদমে ৯.৫ কিলোমিটার পাইপলাইনে ৩২ পাহাড়ি পাড়ায় পৌঁছাবে ঝিরির পানি

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার থিংকুপাড়াসহ ৩২টি দুর্গম পাহাড়ি পাড়ার দীর্ঘদিনের পানিসংকট নিরসনে ৯.৫ à...বিস্তারিত


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপনে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপনে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

খবর বিজ্ঞপ্তি : আগামী ৭ নভেম্বর, ২০২৬ শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এদিনে স্বাধীনতার মহান ঘোষক শহিদ...বিস্তারিত


চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর