চট্টগ্রাম   রবিবার, ৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম একদিনে গ্রেপ্তার ১১৫৪ জন

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:২৬ পিএম, ২০২৬-১১-০৮

চট্টগ্রাম একদিনে গ্রেপ্তার ১১৫৪ জন

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম জেলার ১১ জেলায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ১৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৫৯৮ জনকে।


তাঁদের মধ্যে ৩৯৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২০৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) অভিযানের এ তথ্য রোববার (৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ থেকে জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৮০ জন, আগের মামলায় ৬৬ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৬১ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ছয়জন রয়েছেন।

এ ছাড়া ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৮ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১৮৫ জন এবং সাজা পরোয়ানামূলে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকসংক্রান্ত অপরাধে ৭৬ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৫০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ৪ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ৩৪টি মাদক মামলা করা হয়েছে। অভিযানে ৩৮ হাজার ১৩৭টি ইয়াবা বড়ি, ২৭ কেজি ৩৬০ গ্রাম গাঁজা, ১০ লিটার চোলাই মদ এবং ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২৯ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চাঁদপুরে সর্বোচ্চ ৫৫ জন, কুমিল্লায় ২৬ জন, চট্টগ্রামে ১৫ জন, নোয়াখালীতে ৯ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৬ জন, লক্ষ্মীপুরে ৭ জন, ফেনীতে ২ জন, রাঙামাটিতে ২ জন, খাগড়াছড়িতে ৬ জন এবং কক্সবাজারে একজন রয়েছেন।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে সবচেয়ে বেশি সদস্য আটক হয়েছে কুমিল্লায়। জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় ২৬৪ জন, চট্টগ্রামে ১১১ জন, লক্ষ্মীপুরে ৫৬ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮ জন, চাঁদপুর ও নোয়াখালীতে ২৭ জন করে, কক্সবাজারে ২৬ জন, ফেনীতে ১৩ জন, খাগড়াছড়িতে ১৩ জন, বান্দরবানে ১২ জন এবং রাঙ্গামাটিতে ১১ জনকে আটক করা হয়েছে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে হোটেল ও ফলের দোকানে অভিযান, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে হোটেল ও ফলের দোকানে অভিযান, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড় ও ফলমন্ডি এলাকায় অভিযান চালিয়ে সাতটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরি...বিস্তারিত


৫৭টি দূষণের উৎস, বিপন্ন ২৩ উদ্ভিদ : দূষণ, লবণাক্ততা ও অবৈধ বালু উত্তোলন, হুমকিতে হালদার প্রজননক্ষেত্র

৫৭টি দূষণের উৎস, বিপন্ন ২৩ উদ্ভিদ : দূষণ, লবণাক্ততা ও অবৈধ বালু উত্তোলন, হুমকিতে হালদার প্রজননক্ষেত্র

হাটহাজারী প্রতিনিধি : : একদিকে শিল্পকারখানার রাসায়নিক বর্জ্য, অন্যদিকে হাটবাজার ও পৌর এলাকার ময়লা-আবর্জনা। এর সঙ্গে যুক্...বিস্তারিত


সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার à...বিস্তারিত


চট্টগ্রামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত

চট্টগ্রামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত

খবর বিজ্ঞপ্তি : ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‌্যালি বের করেছà§...বিস্তারিত


চট্টগ্রামে  'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' পালিত 

চট্টগ্রামে  'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' পালিত 

নিজস্ব প্রতিবেদক : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন , ১৯৭...বিস্তারিত


চসিকের বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা দেবে জাইকা

চসিকের বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা দেবে জাইকা

আমাদের ডেস্ক : : বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে প্রায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর