চট্টগ্রাম   রবিবার, ৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

বোয়ালখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

বোয়ালখালী প্রতিনিধি :    |    ০২:৩৮ পিএম, ২০২৬-১১-০৮

বোয়ালখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

বোয়ালখালীতে থানার ৮০০ মিটার দূরে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। 

রোববার (৮ নভেম্বর) ভোরে ছাত্রলীগ নেতা ওয়াসিম আল ইমনের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলের ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন ওয়াসিম আল ইমন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বোয়ালখালী থানা থেকে মাত্র ৮০০ মিটার দূরত্বে বোয়ালখালীর মাটিতে ছাত্রলীগের ব্যানারে প্রথম মিছিল করলাম’।


ভিডিওতে দেখা যায়, মিছিলে ১১ থেকে ১২ জন নেতা-কর্মী অংশ নিয়েছেন। তাদের হাতে থাকা ব্যানারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের ছবি রয়েছে।

ব্যানারে লেখা ছিল, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার আগমন শুভেচ্ছা ও স্বাগতম’ এবং ‘চট্টগ্রাম দক্ষিণ জেলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা’। এতে ওয়াসিম আল ইমনকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে উল্লেখ করা হয়েছে।
পাশাপাশি বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের নামও রয়েছে।
তবে ওয়াসিম আল ইমন ছাত্রলীগের কোন পদে রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, পৌর সদরের তুলাতল থেকে পুরান থানা রোড এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘মিছিলের বিষয়ে আমরা আগে কিছু জানতাম না। ভিডিওটি পেয়েছি। মিছিলকারীদের পরিচয় শনাক্তে কাজ চলছে’।

রিটেলেড নিউজ

ফটিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবসের জনসভা: জনসমুদ্রে পরিণত কলেজ মাঠ ​

ফটিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবসের জনসভা: জনসমুদ্রে পরিণত কলেজ মাঠ ​

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি কলেজ মাঠে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উà¦...বিস্তারিত


৫৭টি দূষণের উৎস, বিপন্ন ২৩ উদ্ভিদ : দূষণ, লবণাক্ততা ও অবৈধ বালু উত্তোলন, হুমকিতে হালদার প্রজননক্ষেত্র

৫৭টি দূষণের উৎস, বিপন্ন ২৩ উদ্ভিদ : দূষণ, লবণাক্ততা ও অবৈধ বালু উত্তোলন, হুমকিতে হালদার প্রজননক্ষেত্র

হাটহাজারী প্রতিনিধি : : একদিকে শিল্পকারখানার রাসায়নিক বর্জ্য, অন্যদিকে হাটবাজার ও পৌর এলাকার ময়লা-আবর্জনা। এর সঙ্গে যুক্...বিস্তারিত


বাঁশখালীতে ৫ বসতঘর পুড়ে ছাই

বাঁশখালীতে ৫ বসতঘর পুড়ে ছাই

বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালী ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ ১৫ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দা...বিস্তারিত


জাতীয় সমবায় দিবস উপলক্ষে নানিয়ারচরে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় সমবায় দিবস উপলক্ষে নানিয়ারচরে আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটি প্রতিনিধিঃ "করবো সমবায় গড়বো দেশে, সবার আগে বাংলাদেশ।" এই প্রতিপাদ্যে ৫৫তম জাতীয় সমবাà§...বিস্তারিত


ফটিকছড়িতে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‌্যালি

ফটিকছড়িতে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‌্যালি

ফটিকছড়ি প্রতিনিধি : : ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্য...বিস্তারিত


ফটিকছড়িতে আহমদিয়া মাদ্রাসায় নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

ফটিকছড়িতে আহমদিয়া মাদ্রাসায় নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাজিরহাট জামিয়া মিল্লিয়া আহমদিয়া কামিল মাদ্à...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর