শিরোনাম
আমাদের ডেস্ক : | ০২:৩২ পিএম, ২০২৬-১১-০৮
এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ:
রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার প্রবণতা রোধে তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদমে সন্দেহজনক চলাচলের সময় সাতজন রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর রাত ৮টা ৪৫ মিনিটে ব্যাটালিয়নের ২ নম্বর জিপি গেটসংলগ্ন সড়ক দিয়ে চলাচলের সময় সন্দেহজনক গতিবিধির কারণে তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা প্রায় দুই মাস আগে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে দালাল চক্রের সহায়তায় পালিয়ে আসেন। পরবর্তী সময়ে কাজের সন্ধানে রামু উপজেলার গর্জনিয়া এলাকার ম্রোং পাড়ায় অবস্থান করছিলেন।
আটক সাতজনের মধ্যে ১৪ নম্বর হাকিমপাড়া ক্যাম্পের তিনজন, ১৭ নম্বর বালুখালী ক্যাম্পের দুজন, ১৮ নম্বর বালুখালী ক্যাম্পের একজন এবং ৯ নম্বর বালুখালী ক্যাম্পের একজন রয়েছেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ৮ নভেম্বর রাত ২টার দিকে আটক সাতজনকে আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
ক্যাম্প থেকে পলায়ন, দালাল চক্রের সহায়তায় অবস্থান পরিবর্তন এমন পরিস্থিতিতে সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতে বিজিবির নজরদারি ও তৎপরতার বিষয়টি নতুন করে সামনে এসেছে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : জেলার কাপ্তাইয়ে হালদা নদী ও সংযুক্ত কর্ণফুলী নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র এবং মৎস্যসম্পদ à...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুà¦...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের লামা উপজেলায় হেডম্যান নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে মিথ্যà¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার থিংকুপাড়াসহ ৩২টি দুর্গম পাহাড়ি পাড়ার দীর্ঘদিনের পানিসংকট নিরসনে ৯.৫ à...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : আগামী ৭ নভেম্বর, ২০২৬ শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এদিনে স্বাধীনতার মহান ঘোষক শহিদ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited