চট্টগ্রাম   শনিবার, ৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

বোয়ালখালী প্রতিনিধি :    |    ০৮:৪০ পিএম, ২০২৬-০৯-২২

বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার শাকপুরা ও খিতাপচর এলাকায় এ অভিযান পরিচালনা করে বোয়ালখালী থানা পুলিশ।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফ্ফর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মাদক সেবনের অপরাধে তিনজনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক তিনটি মোবাইল কোর্ট মামলায় তাদের সাজা দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন—মধ্যম শাকপুরার বাবুল দেবনাথের ছেলে রিমন দেবনাথ (২৫), পূর্ব শাকপুরার মৃত মধুসুদন দের ছেলে শান্ত দে (২৫) এবং পশ্চিম খিতাপচরের শাহ আলমের ছেলে শাহিন আলম লিটন (৩২)।

এর মধ্যে রিমন দেবনাথ ও শান্ত দেকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা এবং শাহিন আলম লিটনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

বোয়ালখালী থানা পুলিশ জানায়, সাজাপ্রাপ্তদের বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানোর কার্যক্রম নেওয়া হয়েছে।
 

রিটেলেড নিউজ

সাড়ে ১০ হাজার গ্রাহকের পানির মিটার বদলাচ্ছে ওয়াসা

সাড়ে ১০ হাজার গ্রাহকের পানির মিটার বদলাচ্ছে ওয়াসা

আমাদের ডেস্ক : : গড় বিল, বেশি বিল ও ভুতুড়ে বিলের অভিযোগ কমাতে চট্টগ্রাম ওয়াসার সাড়ে ১০ হাজার গ্রাহকের পানির মিটার পà¦...বিস্তারিত


ইসলামী মূল্যবোধ সংবিধানে পুনঃস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী মূল্যবোধ সংবিধানে পুনঃস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খবর বিজ্ঞপ্তি : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হিসেবে সংবিধানে ইসলামী মূ...বিস্তারিত


সড়কের ওপর উল্টে গেল বাস

সড়কের ওপর উল্টে গেল বাস

বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে গেছে একটি বাস। এ দুর্ঘটনায় কয়েকজন আহত হয়। এতে আনোয়া...বিস্তারিত


পাহাড়ের হলুদে সোনালি হাসি

পাহাড়ের হলুদে সোনালি হাসি

রাঙ্গুনিয়া প্রতিনিধি : : ভৌগোলিক অবস্থানের কারণে তিন পার্বত্য জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাঙ্গুনিয়া এখন কৃষিপণ্যের...বিস্তারিত


আলীকদমে ৯.৫ কিলোমিটার পাইপলাইনে ৩২ পাহাড়ি পাড়ায় পৌঁছাবে ঝিরির পানি

আলীকদমে ৯.৫ কিলোমিটার পাইপলাইনে ৩২ পাহাড়ি পাড়ায় পৌঁছাবে ঝিরির পানি

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার থিংকুপাড়াসহ ৩২টি দুর্গম পাহাড়ি পাড়ার দীর্ঘদিনের পানিসংকট নিরসনে ৯.৫ à...বিস্তারিত


চন্দনাইশে বরুমতি ব্রিজের পাশ থেকে রক্তাক্ত যুবক উদ্ধার, হাসপাতালে মৃত্যু

চন্দনাইশে বরুমতি ব্রিজের পাশ থেকে রক্তাক্ত যুবক উদ্ধার, হাসপাতালে মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি : : মোঃ সবুজ মৃধা, চন্দনাইশ : চট্টগ্রামের চন্দনাইশে বরুমতি ব্রিজের পাশ থেকে মো. হাশেম (৩৭) নামের এক যুবকà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর