শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৮:২৯ পিএম, ২০২৬-০৯-২২
সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদমে ৫৭ বিজিবির উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় দুই দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বিজিবির কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীন আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে দায়িত্ব পালন করে আসছে। একই সঙ্গে ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের মাঝে চিকিৎসাসেবা ও বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করছে বাহিনীটি।
এর অংশ হিসেবে ২১ ও ২২ সেপ্টেম্বর লিকড়ী ও বুলুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ দুর্গম সীমান্ত এলাকায় স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ইউনিটের সার্বিক ব্যবস্থাপনায় ও অধিনায়কের দিকনির্দেশনায় মেডিকেল অফিসারের নেতৃত্বে পরিচালিত এ ক্যাম্পেইনে ১৫০ জনের বেশি চিকিৎসাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় পাড়া কারবারী হেডম্যান, গণ্যমান্য ব্যক্তি এবং বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে এ কার্যক্রম সম্পন্ন হয়।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, ভবিষ্যতেও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ অন্যান্য সীমান্ত এলাকায় পর্যায়ক্রমে মেডিকেল ক্যাম্পেইনসহ মানবিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।
আমাদের ডেস্ক : : গড় বিল, বেশি বিল ও ভুতুড়ে বিলের অভিযোগ কমাতে চট্টগ্রাম ওয়াসার সাড়ে ১০ হাজার গ্রাহকের পানির মিটার পà¦...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হিসেবে সংবিধানে ইসলামী মূ...বিস্তারিত
বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে গেছে একটি বাস। এ দুর্ঘটনায় কয়েকজন আহত হয়। এতে আনোয়া...বিস্তারিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি : : ভৌগোলিক অবস্থানের কারণে তিন পার্বত্য জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাঙ্গুনিয়া এখন কৃষিপণ্যের...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার থিংকুপাড়াসহ ৩২টি দুর্গম পাহাড়ি পাড়ার দীর্ঘদিনের পানিসংকট নিরসনে ৯.৫ à...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : মোঃ সবুজ মৃধা, চন্দনাইশ : চট্টগ্রামের চন্দনাইশে বরুমতি ব্রিজের পাশ থেকে মো. হাশেম (৩৭) নামের এক যুবকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited