চট্টগ্রাম   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

মাদকবিরোধী অভিযানে ৫৬ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৪১ পিএম, ২০২৬-১১-০৫

মাদকবিরোধী অভিযানে ৫৬ জনের কারাদণ্ড

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায়  চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ১ হাজার ২০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ২৪ ঘণ্টার অভিযানের পরিসংখ্যান বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ থেকে জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১০৭ জন, আগের মামলায় ১০৯ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩১ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩০ জন রয়েছেন।
এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানামূলে ১৮৫ জন ও সাজা পরোয়ানামূলে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
তাঁদের কাছ থেকে ১৬ হাজার ৭৪০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ৩২টি মাদক মামলা করা হয়।
উদ্ধার করা হয়েছে ১২ হাজার ৫৪০টি ইয়াবা বড়ি, ৬৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১০ বোতল স্কাফ সিরাপ ও পাঁচটি ট্যাপেন্টাডল বড়ি।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লায় ৯ জন করে, নোয়াখালীতে পাঁচজন, চাঁদপুর ও লক্ষ্মীপুরে তিনজন করে, খাগড়াছড়িতে দুজন এবং ফেনীতে একজন রয়েছেন।
অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৭০৮ জনের মধ্যে ৪৬৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২৩৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ২৯৯ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৯৯, লক্ষ্মীপুরে ৭৩, নোয়াখালীতে ৫৬, ব্রাহ্মণবাড়িয়ায় ৪৭, চাঁদপুরে ৪৫, কক্সবাজারে ৩৭, ফেনীতে ১৪, বান্দরবানে ১১, খাগড়াছড়িতে ৯ ও রাঙামাটিতে ১৮ জনকে আটক করা হয়েছে। 

রিটেলেড নিউজ

সেন্টমার্টিনে ৯০ শতাংশ পর্যটন আবাসন অগ্নিঝুঁকিতে

সেন্টমার্টিনে ৯০ শতাংশ পর্যটন আবাসন অগ্নিঝুঁকিতে

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরু হয়েছে অগ্নিনিরাপত্তার উদ্বেগ ...বিস্তারিত


৫ বছরের জন্য পাইপলাইনে তেল খালাসের দায়িত্ব পেল ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান

৫ বছরের জন্য পাইপলাইনে তেল খালাসের দায়িত্ব পেল ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : দেশের জ্বালানি তেল আমদানি এবং খালাসব্যবস্থায় সময় ও ব্যয় কমানোর লক্ষ্যে নির্মিত সিঙ্গেল পয়েন্ট মু...বিস্তারিত


সমুদ্রে মাছের আতঙ্ক ‘সোনার’

সমুদ্রে মাছের আতঙ্ক ‘সোনার’

নিজস্ব প্রতিবেদক : সমুদ্রে মাছ আহরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়লেও তা টেকসই মৎস্য ব্যবস্থাপনার জন্য নতুন করে উদ্...বিস্তারিত


পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতায় গুরুত্ব দিতে হবে: মাসুদ আলম

পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতায় গুরুত্ব দিতে হবে: মাসুদ আলম

নিজস্ব প্রতিবেদক : পুলিশ সদস্যদের কল্যাণ, উন্নত কর্মপরিবেশ, শারীরিক সক্ষমতা ও মানসিক প্রশান্তি নিশ্চিত করার ওপর গুরà§...বিস্তারিত


পেশাগত দক্ষতা বাড়াতে পুলিশ সদস্যদের নির্দেশনা

পেশাগত দক্ষতা বাড়াতে পুলিশ সদস্যদের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৮টায়...বিস্তারিত


হকারমুক্ত ফুটপাতে স্বস্তির নিশ্বাস

হকারমুক্ত ফুটপাতে স্বস্তির নিশ্বাস

নিজস্ব প্রতিবেদক : ব্যস্ততম নিউমার্কেট মোড়ের ফুটপাত ও সড়কে হকারদের কাঠ বা স্টিল স্ট্রাকচার নেই। ত্রিপল বা পলিথিনের à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর