শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৫:৩২ পিএম, ২০২৬-১১-০৫
চট্টগ্রামের ফটিকছড়িতে চলতি ২০২৫-২৬ অর্থবছরে আমন ধানের আবাদে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। লক্ষ্যমাত্রার চেয়ে ৫ হাজার ৯৩৫ হেক্টর বেশি জমিতে আমন আবাদ করেছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া থাকলে এবার ভালো ফলনের আশা করছে কৃষি বিভাগ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ফটিকছড়িতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২২ হাজার ৬২৫ হেক্টর। এর বিপরীতে আবাদ হয়েছে ২৮ হাজার ৫৬০ হেক্টর জমিতে। এ মৌসুমে প্রায় ২৯ হাজার ৫৪০ জন কৃষক আমন চাষে সম্পৃক্ত রয়েছেন।
কৃষি বিভাগ জানায়, উপজেলায় উফশী, স্থানীয় ও হাইব্রিড জাতের ধান আবাদ হয়েছে। এর মধ্যে ব্রি ধান-৪৯, ব্রি ধান-৫১ ও দিনাজপুরী পাজাম জাতের প্রতি কৃষকদের আগ্রহ বেশি।
তবে আমন চাষে কিছু প্রতিবন্ধকতাও রয়েছে। মাঝে মধ্যে বন্যা এবং নদ-নদী ও পাহাড়ি ছড়ার নাব্যতা কমে যাওয়ায় পানি নিষ্কাশনে বিঘœ ঘটছে। এতে বন্যার পানি কৃষিজমিতে প্রবেশ করে ফসলের ক্ষতি করছে। অন্যদিকে ধানের তুলনামূলক কম বাজারমূল্য নিয়েও উদ্বিগ্ন কৃষকরা।
উপজেলা কৃষি অফিসার আবু সালেক বলেন, চলতি মৌসুমে উফশী জাতের ধান ২২ হাজার ৪০ হেক্টর, স্থানীয় জাতের ২১০ হেক্টর এবং হাইব্রিড জাতের ৩৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে। কৃষকদের আধুনিক প্রযুক্তিতে চাষাবাদে উৎসাহিত করতে প্রণোদনা, উদ্বুদ্ধকরণ ও প্রয়োজনীয় কৃষি পরামর্শ দেওয়া হয়েছে। এসব উদ্যোগের ফলে আমন আবাদের পরিমাণ বেড়েছে।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর এলাকায় কর্ণফুলী নদীর পাড় ঘেঁষে পরিবেশ অধিদপ্তরের অনুম...বিস্তারিত
হাটহাজারী প্রতিনিধি : : ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের ব্যবস্থ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রà¦...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাইয়ে অভিযান চালিয়ে একটি দেশে তৈরি এলজি, পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার ও চারটি দেশিয় অস্ত্রসà¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি জনপদে শিক্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited