শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৭:৫৪ পিএম, ২০২৬-০৯-২০
চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, সর্পদংশনে মৃত্যু ও দীর্ঘমেয়াদী অক্ষমতা রোধে ঝাড়ফুঁক বা ওঝার কাছে না গিয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে যাওয়া অত্যন্ত জরুরি। সময়মতো সঠিক চিকিৎসাসেবা ও অ্যান্টিভেনম গ্রহণের মাধ্যমে সর্পদংশনে আক্রান্ত রোগীর জীবন বাঁচানো সম্ভব। এ বিষয়ে সর্বস্তরের জনগণের মধ্যে সচেতনতাবৃৃদ্ধি করতে হবে। ১৯ সেপ্টেম্বর শনিবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দপ্তর ও জেলা সিভিল সার্জন কার্যালয় আয়োজিত দিবসটির এবারের প্রতিপাদ্য বিসয় হচ্ছে ‘সর্পদংশনে মৃত্যু ও অক্ষমতা কমাতে সবার অংশগ্রহণ প্রয়োজন-দ্রুত ব্যবস্থা নিন, জীবন বাঁচান’। দিবসটি উপলক্ষে আলোচনা সভার পূর্বে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। ডেপুটি সিভিল সার্জন ডা. সৌনম বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার। চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য দপ্তর ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিািকৎসক, নার্স ও কর্মচারীগণ আলোচনা সভা ও র্যালিতে অংশ নেন।
আলোচনা সভায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলেন, সর্পদংশনের পর আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানো, যথাযথ চিকিৎসা গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সর্পদংশনজনিত মৃত্যু ও জটিলতা অনেকাংশে প্রতরোধ করা সম্ভব। সচেতন হই সাপদংশনে জীবন বাঁচাই। দ্রুত চিকিৎসা নিন, গুজব নয় বৈজ্ঞানিক চিকিৎসায় আস্থা রাখুন।
খবর বিজ্ঞপ্তি : আগামী ৭ নভেম্বর, ২০২৬ শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এদিনে স্বাধীনতার মহান ঘোষক শহিদ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৬টি পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়à...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : সরকারিভাবে পর্যটন মৌসুম শুরু হলেও কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে পর্যটক পরিবহন নিয়ে অনিশ্চয়তা তৈà...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : শিক্ষা ব্যবস্থার এক অদ্ভুত ও নজিরবিহীন চিত্র দেখা গেছে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী উচ্চ বিদ্য...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজারের আন্তর্জাতিক খ্যাতি তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য এবং বিশাল সমুদ্রসৈকতের জনà§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited