চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত ভেঙে দিতে হবে: নাছির

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:০১ পিএম, ২০২০-১০-২১

সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত ভেঙে দিতে হবে: নাছির

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, হাজার বছর ধরে এই ভূখণ্ডে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান পারস্পরিক  সৌহার্দ্য, সম্প্রীতি নিয়ে বসবাস করে আসছে। একজনের বিপদে-আপদে, সুখে-দুঃখে অন্যজনের সর্বাত্মক সহযোগিতা অসাম্প্রদায়িক বাঙালির চিরকালীন ঐতিহ্য। বুধবার (২১ অক্টোবর) আসকারদিঘীর পাড় লোকনাথ মন্দির প্রাঙ্গণে জামালখান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমনের পক্ষ থেকে স্বল্প আয়ের মানুষের মাঝে শারদীয় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক সিটি মেয়র নাছির বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনা হয়েছে। এই অসাম্প্রদায়িক চেতনাবোধকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ। কিন্তু চিহ্নিত একটি সাম্প্রদায়িক শক্তি বাঙালির এই চিরকালীন সম্প্রীতি বিনষ্ট করতে নানামুখী অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে বিভিন্ন প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে। আমাদেরকে সেই সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত ভেঙে দিতে হবে। শৈবাল দাশ সুমনের সভাপতিত্বে ও প্রকৌশলী সৈকত দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, সহসভাপতি হাজী সাহাবুদ্দিন, চিত্তরঞ্জন সরকার, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সৈয়দুল আলম, লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবুল দেব রায়। উপস্থিত ছিলেন জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা নবুয়ত আরা সিদ্দিকী রকি, নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, আবু সুফিয়ান, লোকনাথ মন্দির শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদ সভাপতি আলোকেশ দাশ, সাধারণ সম্পাদক কাঞ্চন চৌধুরী, ইউনিট আওয়ামী লীগ নেতা আবু ফরহাদ সাবু, জাফরিন সুলতানা পম্পি, আহসান উল্লাহ খোকন, ছাত্রলীগ নেতা সৈকত দাশ, নূর মোস্তফা কামাল, টিংকু দেব রায়, অঞ্জন দে, বিপ্লব গুপ্ত, রাজীব দত্ত প্রমুখ।

রিটেলেড নিউজ

সিএসসিআরের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় 

সিএসসিআরের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর