শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৮:২৮ পিএম, ২০২৪-০৯-১৫
আলমগীর মানিক
৫ই আগষ্টে স্বৈরাচারি সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতির নিয়ন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগি উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের ঠেকাতে হাই কমান্ডের নির্দেশনা বাস্তবায়নে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে রাঙামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ। দলটির পক্ষ থেকে ইতিমধ্যেই কাউখালী, কাপ্তাই, রাঙামাটি সদরসহ সর্বশেষ বাঘাইছড়ি উপজেলার ৯জনসহ সর্বমোট ১২ জনকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিস্কারাদেশ পত্রে উল্লেখ করা হয়, ‘জনমনে আতঙ্ক সৃষ্টি, মানুষকে হুমকী, ভয়ভীতি প্রদর্শন, দলের মধ্যে বিশৃংখলা সৃষ্টি ও দলের নেতা কর্মীকে শারীরিক নির্যাতন করাসহ দলের নীতি ও আদর্শ পরিপন্থী বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ, বহিস্কারের কারণ হিসেবে দেখানো হয়েছে।
শনিবার সর্বশেষ বহিষ্কারকৃতরা হলেন, বাঘাইছড়ি পৌর বিএনপির সদস্য মো. নাছির, বাঘাইছড়ি পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. বখতেয়ার, রাঙামাটি মহিলা কলেজ এলাকার মোহাম্মদ রানা, লিটন, রুবেল, জেলার পুরাতন বাস ষ্টেশনের মোহাম্মদ কালু মিয়া (কসাই কালু), ফারুক, ইকবাল ও জুয়েল।
রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পৃথক তিনটি চিঠি দিয়ে ৯ নেতাকে বহিষ্কারের সিদ্ধান্তটি জানিয়েছেন। উক্ত বহিস্কারাদেশ চিঠিতে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর স্বাক্ষরও রয়েছে।
প্রকাশিত ওই চিঠিতে বলা হয়েছে: দলীয় পদ পরিচয় ব্যবহার করে আপনি মো. নাছির, সদস্য, বাঘাইছড়ি পৌর বিএনপি এবং মো. বখতেয়ার, যুগ্ম আহবায়ক, বাঘাইছড়ি পৌর স্বেচ্ছাসেবক দল রাঙামাটি পার্বত্য জেলা নিজ স্বার্থে জনমনে আতঙ্ক সৃষ্টি, মানুষকে হুমকী, ভয়ভীতি প্রদর্শন, দলের মধ্যে বিশৃংখলা সৃষ্টি ও দলের নেতা কর্মীকে শারীরিক নির্যাতন করাসহ দলের নীতি ও আদর্শ পরিপন্থী বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে।
এরূপ অপকর্ম হতে বিরত থাকার জন্য কেন্দ্রীয় ও রাঙামাটি জেলা বিএনপি’র পক্ষ থেকে দলের সকল নেতাকর্মীকে বহু বার নির্দেশনা প্রদান করা হয়েছে। কিন্তু আপনি দলের সকল নির্দেশনা অমান্য করে এসকল গঠনতন্ত্র ও শৃংখলা বিরোধী কর্মকান্ড চালিয়ে দলীয় সুনাম ও দলীয় শৃংখলা নষ্ট করছেন। আপনার এ সকল কর্মকান্ড দলীয় গঠনতন্ত্র ও শৃংখলা বিরোধী হওয়ায় দলের গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক অভ্যন্তরীণ শৃংখলা রক্ষার প্রয়োজনে আপনাকে দলের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের সংগঠনের পদ থেকে অব্যাহতি প্রদান পূর্বক সাময়িক বহিস্কার করা হলো।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited