চট্টগ্রাম   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

কক্সবাজারে পাহাড় ধস : পৃথক ঘটনায় মা-শিশুসহ ৬ জনের মৃত্যু 

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার    |    ০৫:২৭ পিএম, ২০২৪-০৯-১৪

কক্সবাজারে পাহাড় ধস : পৃথক ঘটনায় মা-শিশুসহ ৬ জনের মৃত্যু 

কক্সবাজারে পাহাড় ধসে পৃথক ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে কক্সবাজার সদরের ঝিলংজায় মা ও দুই কন্যা শিশু রয়েছে। আর উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রাণ গেছে ৩ জনের।

গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ঝিলংজার ডিককুলে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আঁখি মনি এবং তার দুই শিশু কন্যা মিহা জান্নাত নাঈমা (৫) ও লতিফা ইসলাম (১)।

স্বজনরা জানায়, আজ রাত ২টার দিকে ভারী বৃষ্টি চলাকালীন মিজানের বাড়ির দিক থেকে পাহাড় ধসের বিকট শব্দ শোনা যায়। পরে সেখানে গিয়ে তারা দেখেন, স্বপরিবারে মাটিচাপা পড়েছে। তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা হয়।
পরে দমকল বাহিনীর সহযোগিতায় মিজানের স্ত্রী ও দুই শিশু কন্যা দেহ উদ্ধার করা হয়। পাশের ঘরে থাকায় প্রাণে বেঁচে যান মিজান।
তারা আরও জানায়, মিজানের বাড়িটি পাহাড়ের পাদদেশে। গত বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে মাটি নরম হয়ে যায়। পরে মধ্যরাতে ওপর থেকে পাহাড় ধসে তার বাড়িতে পড়ে। এদিকে, উখিয়ার হাকিম পাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৩ জনের মৃত্যু হয়েছে।

আবহাওয়া অধিদফতর কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আবদুল মান্নান  জানিয়েছেন, কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ৩৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ রেকর্ড। ভারি বৃষ্টিতে জেলার অনেক জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
কক্সবাজার ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদৌজা নয়ন জানিয়েছেন, ভারী বর্ষণে উখিয়া ১৪ নম্বর হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে তিনটি ঘর বিধ্বস্ত হয়েছে। এতে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। স্বেচ্ছাসেবকরা বিধ্বস্ত ঘরবাড়িতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন৷ 

এদিকে গত বুধবার থেকে কক্সবাজারে মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত আছে । ভারী বর্ষণের কারণে বৃহস্পতিবার জেলা শহরসহ বেশ কিছু গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টি ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে অনেকের বাড়ি ঘরে পানি ঢুকে পড়েছে,  প্লাবিত হয়েছে বেশকিছু গ্রাম । এতে বিভিন্ন এলাকায় মানুষের দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

রিটেলেড নিউজ

পাহাড়ের নীল জলরাশিতে ১৩.৫ কিলোমিটার সাঁতার, প্রতিযোগী ৩০

পাহাড়ের নীল জলরাশিতে ১৩.৫ কিলোমিটার সাঁতার, প্রতিযোগী ৩০

আলমগীর মানিক, রাঙামাটি : চারপাশে সুউচ্চ পাহাড়, মাঝখানে বিস্তীর্ণ নীল জলরাশি। সেই জলরাশির বুক চিরে সাড়ে ১৩ কিলোমিটার পথ পাড়à...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ-৫ এ ধস, কমেছে পাসের হারেও 

চট্টগ্রামে জিপিএ-৫ এ ধস, কমেছে পাসের হারেও 

আমাদের ডেস্ক : : এইচএসসি পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বড় ধরনের ধস নেমেছে জিপিএ-৫ প্রাপ্তিতে। গত বছর যেà¦...বিস্তারিত


পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসিতে পাসের হার ৩২ শতাংশের নিচে !

পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসিতে পাসের হার ৩২ শতাংশের নিচে !

আলমগীর মানিক, রাঙামাটি : পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যক্রম, তৈরি হয়েছে শিà...বিস্তারিত


নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর