শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ১০:০৫ পিএম, ২০২২-১০-০৪
"ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা" শীর্ষক প্রকল্পের আওতায় ইলিশের প্রধান প্রজনন মৌসুম আগামী ৭ অক্টোবর হতে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষেধ কার্যক্রম বাস্তবায়নে সীতাকুন্ড উপজেলা মৎস্য দপ্তর উদ্যোগে এক সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো: কামাল উদ্দিন চৌধুরীর সভাতিত্বে ৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় কুমিরা ফেরী ঘাটে উক্ত জনসচেতনতা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান মোরসেদুল আলম চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা চট্রগ্রাম জেলার শেষ্ঠ শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুচ্ছোফা, মেরিন ফিশারিজ অফিসার জান্নাতুল নাঈম, বাংলাদেশ কোস্ট গার্ড, কুমিরার কন্টিনজেন্ট কমান্ডার মোঃ নাসিরুল ইসলাম, কুমিরার নৌ-পুলিশের এস.আই চাঁন মিঞা।
প্রধান অতিথি মোঃ শাহদাত হোসেন তাঁর বক্তব্যে বলেন, আমরা মাছে-ভাতে বাঙালী। ইলিশ আমাদের জাতীয় মাছ এবং বাংলাদেশ ইলিশ উৎপাদনে প্রথম। এ সময় ইলিশ সবচেয়ে বেশি ডিম ছাড়ে, একটা ইলিশ লক্ষ লক্ষ ডিম ছাড়ে। সুতরাং ইলিশ মাছের পরবর্তী সুষ্ঠু বংশবৃদ্ধির জন্য জেলে, মৎস্যজীবীদের আগামী ৭ অক্টোবর হতে ২৮ অক্টোবর, '২২ পর্যন্ত মোট ২২ দিন সাগরে মাছ ধরা থেকে বিরত থাকতে সচেতন করেন।
জনসচেতনতা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্রজ দাশ, উপকূলীয় জলদাশ ফেডারেশনের সহ সভাপতি উপেন্দ্র দাশ এবং জেলে সর্দারদের প্রতিনিধি নতুন জলদাশ।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited