শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৬:৩২ পিএম, ২০২২-০৯-২৭
মিরসরাইয়ে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. হাবিবুর রহমান (৩৫) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
তিনি বেসরকারি সংস্থা শক্তি ফাউন্ডেশনের মিরসরাই অফিসে কর্মরত ছিলেন।মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া ঝর্ণা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত হাবিব চাঁদপুর সদর থানার কামরাঙা বাজার এলাকার রামপুর পাটোয়ারি বাড়ির আলমগীর হোসেনের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, খৈয়াছড়া ঝর্ণা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি বাস সড়কের পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা হাবিবুর রহমানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় বাসটি রাস্তার পাশে পড়ে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, মঙ্গলবার দুপুরে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে তিনি আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, নিহত হাবিবুর রহমান শক্তি ফাউন্ডেশন নামে একটি এনজিওতে চাকরি করতেন। বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ দুর্ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited