শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০৫:২৬ পিএম, ২০২২-০৯-১৮
কক্সবাজারের সীমান্ত টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বাহারছড়া ইউনিয়ন পরিষদের হক রুমে ইউনিয়ন যুবলীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান-১ (৫ নং ইউপি সদস্য) হুমায়ুন কাদের চৌধুরীর সভাপতিত্বে এবং বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির মনিটরিং এন্ড ডকুমেন্টসন কো-অর্ডিনেটর মো: কামাল হোসেন এর সঞ্চলনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা মো: খোরশেদুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহারছড়া ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: ইলিয়াস, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: ফরিদ উল্লাহ, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: রফিক ও সংরক্ষিত মহিলা আসন ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মুবিনা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ।
এসময় সভাপতি বক্তব্যে বলেন, বাহারছড়া ইউনিয়নে ৩টি পয়েন্টে ইয়াবা ও মানব পাচার কে কত পার করাইতে পারে এবং কে কত ব্যবসা করতে পারে এরকম তারা প্রতিযোগিতায় আছে। সামনে শীতকাল উপকূলীয় বাহারছড়া ইউনিয়নে ইয়াবা ও মানব পাচার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। বর্তমানেও ইউপির ৯,৮,৭ ও ১ নং ওয়ার্ডের শামলাপুর আচার বনিয়া মনখালী এবং জালিয়া পালং ইউনিয়নের ঠিক মাঝখানে যে নদীটি রয়েছে সে খান থেকে সুবিধা ভোগ করছে মানব পাচারকারী ও ইয়াবা ব্যবসায়ীরা এবং উক্ত স্থান থেকে মানব পাচার ও ইয়াবার বস্তাগুলো সাগর থেকে উঠা-নামা করছে। বাহারছড়া ইউপির মানব পাচার ও ইয়াবা গট ফাদারের একটি তালিকা বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন এর কাছে জমা দিয়েছে। বিভিন্ন মাধ্যমে তাদের সঠিক তদন্ত চলছে।
বর্তমানে যারা শীর্ষ মাদক কারবারি আড়াঁলে থেকে মাদক ব্যবসা করছে এবং করাচ্ছে তাদের চিহ্নিত করে তালিকা দেওয়ার জন্য ইউপি সদস্য সহ এলাকাবাসীর কাছে অনুরোধ জানান। আর যাদের তালিকা চেয়ারম্যান এর হাতে গেছে সঠিক তদন্ত করে আমরা গোয়েন্দা বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করব।
তিনি দুঃখ প্রকাশ করে আরো বলেন, বাহারছড়ার সাবেক ও বর্তমান ইউপি সদস্যদের আত্মীয় স্বজন ইয়াবা এবং মানব পাচারের সাথে জড়িত রয়েছে। এবিষয়ে টেকনাফ উপজেলার মাদক এবং মানবপাচার বন্ধ হওয়ার জন্য তিনি আশা ব্যাক্ত করেন।
মাদক ও মানব পাচারের বিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) নুর মোহাম্মদ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাদক ও মানব পাচারের বিষয়ে বিভিন্ন মৎস্য ঘাটের সভাপতিদের নিয়ে মিটিং করেছি এবং আমাদের কঠোর নজরদারি রয়েছে।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited