শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি : | ০৯:৩৩ পিএম, ২০২২-০৮-২২
চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে পাহাড় কাটায় ব্যবহৃত একটি স্ক্যাভেটর জব্দ ও দু'টি হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২২ আগস্ট) দুপুরে পৃথকভাবে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড নাপোড়া এলাকার শামসিয়াঘোনা ও নাপোড়া বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মু. মাহমুদুল হাসান।
অভিযান পরিচালনাকালে এ সময় অবৈধভাবে পাহাড়কাটা রোধে পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া বাজার এলাকার শমসিয়াঘোনায় পাহাড় কাটায় ব্যবহৃত একটি স্ক্যাভেটর জব্দ করে একই এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুজিত কান্তি বৈদ্যর জিম্মায় দেওয়া হয়। এসময় ভ্রাম্যমান আদালত এর উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সাথে সংশ্লিষ্টরা পালিয়ে যায়।
এছাড়া নাপোড়া বাজারে পঁচা মিষ্টি বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও পঁচা বাসী খাবার তৈরি এবং পরিবেশন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ও ৪২ ধারায় ভাই ভাই মৌসুমি হোটেল কে ৫ হাজার টাকা ও এস.এন হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মু. মাহমুদুল হাসান বলেন, 'অবৈধভাবে পাহাড় কাটায় ব্যবহৃত একটি স্ক্যাভেটর জব্দ ও পঁচা-বাসী খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে ভোক্তা অধিকার আইনে দুই হোটেলকে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।'
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited