শিরোনাম
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:: | ১২:২৮ পিএম, ২০২২-০৬-১৫
ঈদুল আজহাকে কেন্দ্র করে চোরাই পথে ব্যাপক হারে ভারতীয় গরু আমদানি হচ্ছে ,ফলে কোরবানির হাটে দৃশ্যত ভারতীয় গরু সয়লাব।
ঈদুল আজহাকে কুরবানিকে কেন্দ্র করে ঘিরে বরাবরের মতো এবারো সীমান্তে সক্রিয় রয়েছে গরু পাচারকারীরা।
মঙ্গলবার (১৪জুন ) রাত ৩:০০ টা দিকে খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার বল্টুরাম সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা চারটি ভারতীয় বোল্ডার গরু জব্দ করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ভারতীয় এই চারটি গরুর আনুমানিক বাজার মূল্য ৮ লাখ টাকা।
এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে একই সীমান্ত থেকে ১১ বস্তা মানুষের মাথার চুল জব্দ করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা।
বল্টুরাম সীমান্তের শ্বশ্মান ঘাট এলাকায় রামগড় ব্যাটালিয়নের নায়েব সুবেদার মো. জাহানুর ইসলাম নেতৃত্বে নয় সদস্যের বিজিবি টহল দল এই চুলগুলো জব্দ করে।
১১ বস্তা চুলের ওজন ছিলো ২২০ কেজি। প্রতি কেজি চুলের আনুমানিক বাজার মূল্য সাড়ে ৬ হাজার টাকা এবং জব্দকৃত সকল চুলের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৪ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি সূত্র।
দাপ্তরিক প্রক্রিয়া শেষে গরু এবং চুলগুলো সীতাকুন্ড কাষ্টমস অফিসে জমা করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।
৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এর জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তে মাদক, গরু ও কাঠসহ যে কোনো পণ্য সামগ্রী পাচাররোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited