চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতে জড়ানোর হুঁশিয়ারি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৭:২৯ পিএম, ২০২২-০৪-০৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতে জড়ানোর হুঁশিয়ারি রাশিয়ার

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলা রক্তক্ষয়ী যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। এরই মধ্যে বেসামরিক নাগরিকদের হত্যার ভয়ঙ্কর তথ্যও উঠে এসেছে। রাশিয়ার বিরুদ্ধে উঠেছে যুদ্ধাপরাধের অভিযোগও। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে মস্কো।

অন্যদিকে ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র সহায়তার ঢল অব্যাহত রয়েছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জাড়ানোর বিষয়ে সতর্ক করেছে মস্কো। রাশিয়ার সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যানাতোলি অ্যান্তোনব জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর ন্যাটো ও তার মিত্ররা সরাসরি সংঘাতে যুক্ত না থাকলেও কিয়েভকে অস্ত্র সরবরাহ করে আসছে।

তবে সাম্প্রতিক ঘটনাবলিতে পশ্চিমা নেতারা সরাসরি যুক্ত হচ্ছেন। এর মাধ্যমে তারা সংঘাত আরও বাড়ানোর উসকানি দিচ্ছেন। তাছাড়া তাদের এ ধরনের পদক্ষেপকে বিপজ্জনক ও উসকানিমূলক বলেও অভিহিত করেছেন তিনি।

এই রাষ্ট্রদূত আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে সরাসরি সামরিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে।এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য ন্যাটোর কাছে আরও অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন। এসময় তিনি দাবি করেন, ইউক্রেন শুধু নিজেদের রক্ষা করছে না ইউরোপীয় ইউনিয়নকে রক্ষায়ও কাজ করছে।

অ্যান্তোনব রাশিয়ার দৃঢ় অবস্থানের কথা জানিয়ে বলেন, ইউক্রেন ইস্যুতে মস্কোর অবস্থান একই রয়েছে। তিনি বলেন, রাশিয়ার উদ্দেশ্য হলো ইউক্রেনকে নিরস্ত্রীকরণ, নাৎসি মুক্তকরণ, পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখা, ক্রিমিয়ার স্বীকৃতি আদায় ও দোনেৎস্ক ও লুহানস্কের স্বাধীনতা অর্জন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এরই মধ্যে ছয় সপ্তাহ পেরিয়েছে। এ সময়ে ৪০ লাখেরও বেশি ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হাজার হাজার মানুষ নিহত কিংবা আহত হয়েছে। চলমান এই যুদ্ধের ফলে ইউক্রেনের মোট জনসংখ্যার এক চতুর্থাংশ গৃহহীন হয়ে পড়েছে। এছাড়াও দেশটির বিভিন্ন শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর