চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

বেনজেমার হ্যাটট্রিকে পিএসজিকে বিদায় করে শেষ আটে রিয়াল

স্পোর্টস ডেস্ক :    |    ০৪:১৯ পিএম, ২০২২-০৩-১০

বেনজেমার হ্যাটট্রিকে পিএসজিকে বিদায় করে শেষ আটে রিয়াল

মেসি-নেইমারদের নিয়ে এবার চ্যাম্পিয়ন্স লিগে বড় স্বপ্ন দেখছিল প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। শেষ ষোলর লড়াইয়ের প্রথম পর্বে আরেক ফেভারিট রিয়াল মাদ্রিদকে হারিয়ে কক্ষপথেই ছিল। কিন্তু ফিরতি লেগে এসে তাদের স্বপ্ন ভেঙে চুরমার! কিলিয়ানে এমবাপ্পের গোলে এগিয়ে থেকেও জেতা যায়নি ম্যাচ। দ্বিতীয়ার্ধে করিম বেনজেমার হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে পিএসজিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। 

সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার (৯ মার্চ) রাতে মুখোমুখি হওয়ার আগে প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল পিএসজি। দুই লেগ মিলিয়ে ৩-২ অগ্রগামিতায় শেষ আট নিশ্চিত করলো চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দলটি। ম্যাচ ঘড়ির ৩৯ মিনিটে পিএসজি এগিয়ে যায়। একাধিক গোলের সুযোগ নষ্ট করার পর অবশেষে এমবাপ্পে সফল হয়। নেইমারের নিজেদের অর্ধের থ্রু থেকে বক্সে ঢুকে এমবাপ্পে সুন্দর ফিনিস করেন। ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পেলেন না গোলকিপার কোর্তোয়া। 

বিরতির পর পিএসজি অগ্রগামিতা ধরে রাখতে পারেনি। নিজেদের ভুলে ৬১ মিনিটে গোল হজম করে। দোনারুম্মা বল তুলে দেন ভিনিসিয়ুসের পায়ে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পাসে ফাঁকায় গোল করতে ভুল হয়নি করিম বেনজেমার। এরপর দুই মিনিটের মধ্যে দুই গোল! ৭৬ মিনিটে আসে দ্বিতীয় গোল। লুকা মদ্রিচের পাসে বেনজেমা শট মার্কিনিয়োসের পায়ে লেগে গোলকিপারকে ফাঁকি দিয়ে জালে আশ্রয় নেয়। 

৭৮ মিনিটে এসেছে জয়সূচক গোল। প্রতি-আক্রমণে মার্কিনিয়োস ক্লিয়ার করতে গিয়ে বল তুলে দেন বেনজেমার পায়ে। প্রথম ছোঁয়ায় নিচু শটে কাছের পোস্ট দিয়ে স্কোরলাইন ৩-১ করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ফরাসি তারকা। এরই সঙ্গে নিজের হ্যাটট্রিকও পূর্ণ হয়। যোগ করা সময়ে মেসির ফ্রি কিক ক্রসবারের ওপর দিয়ে গেলে আশাহত হতে হয় প্যারিসের সবচেয়ে ধনী দলকে। বাকি সময় এই স্কোরলাইন ধরে রেখে মাঠ ছাড়ে সবচেয়ে সফল দলটি। শেষ পর্যন্ত প্রচুর অর্থ ঢেলেও চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যেতে হলো পিএসজিকে। শিরোপা স্বপ্ন তাদের অধরাই হয়ে থাকলো।

অন্য ম্যাচে স্পোর্টিং লিসবনের সঙ্গে গোল শূন্য ড্র করে কোয়ার্টার ফাইনালে উঠেছে পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি।  প্রথম লেগে ৫-০ গোলে জয়ে দলের শেষ আট নিশ্চিত হলো।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর