চট্টগ্রাম   রবিবার, ১ নভেম্বর ২০২৬  

শিরোনাম

গুজব ঠেকাতে যুগোপযোগী আইন করার সুপারিশ 

ঢাকা অফিস :    |    ০৮:৪০ পিএম, ২০২২-০১-০৫

গুজব ঠেকাতে যুগোপযোগী আইন করার সুপারিশ 

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অসত্য সংবাদ প্রতিরোধে কার্যকর পদক্ষেপের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে যুগোপযোগী আইন প্রণয়নের উদ্যোগ নিতে বলা হয়েছে।
বুধবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দশম বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।


 
কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে জাতীয় সংসদে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অংশ নেন কমিটির সদস্য তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, কাজী কেরামত আলী, বেগম সিমিন হোসেন (রিমি), সাইমুম সরওয়ার কমল ও খ. মমতা হেনা লাভলী।  

বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নবম বৈঠকের কার্যবিবরণী আংশিক সংশোধিত আকারে সর্বসম্মতিতে নিশ্চিত করা হয় এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

এ বৈঠকে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়েছে।

বৈঠকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অসত্য সংবাদ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে যুগোপযোগী আইন প্রণয়নের উদ্যোগ নিতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিনিধিদের পরবর্তী কমিটি বৈঠকে আমন্ত্রণ জানানোর জন্য সুপারিশ করা হয়।

এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের কার্যক্রম সম্পর্কে একটি প্রতিবেদন আগামী বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে একটি সুপারিশ আগামী ২ মাসের মধ্যে সংসদীয় স্থায়ী কমিটির নিকট উপস্থাপনের জন্য বৈঠকে ৩ সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়।

বাংলাদেশের ইতিহাস ঐতি্হ্য সংবলিত তথ্যসমূহ ডিজিটাল ফরমেটে সরকারের কেন্দ্রীয় ডাটা সেন্টারে সংরক্ষণ করার এবং প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের কাছে সংরক্ষিত গ্রন্থসমূহ সোস্যাল মিডিয়ায় আপলোড করার পাশাপাশি ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ঘটনাসমূহ নিয়ে মুক্তিসংগ্রামের বিষয়টি গবেষণা করার সুপারিশ করা হয়।

বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার (অ. দা.) মো. শাহেনুর মিয়াসহ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম এইচএসসি পাসের হার ৫২.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২৯২৯ জন

চট্টগ্রাম এইচএসসি পাসের হার ৫২.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২৯২৯ জন

মো.আরফান উদ্দীন  : ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে দেশের ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে সামগ্রিকভাবে তৃতীয় অবস্থ...বিস্তারিত


নার্সারির পাশে বৃদ্ধের বিবস্ত্র লাশ

নার্সারির পাশে বৃদ্ধের বিবস্ত্র লাশ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়িতে সড়কের পাশ থেকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।  শনিà...বিস্তারিত


পুনর্ব্যবহারে যাচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক বর্জ্য

পুনর্ব্যবহারে যাচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক বর্জ্য

নিজস্ব প্রতিবেদক : প্লাস্টিক বর্জ্য জমা দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছে ১৮ বছর বয়স পরà...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৯৭৮ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৯৭৮ জন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযà¦...বিস্তারিত


তিন কলেজে ৯ শিক্ষার্থী, পাস করেনি কেউ

তিন কলেজে ৯ শিক্ষার্থী, পাস করেনি কেউ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে তিনটি কলেজের কোনো শিক্ষার্থীই উত্তীà¦...বিস্তারিত


শিশু অপহরণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

শিশু অপহরণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : পটিয়ায় ১২ বছরের এক শিশুকে অপহরণের অভিযোগে থানায় দায়ের করা মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর