শিরোনাম
মহেশখালী প্রতিনিধি : : | ০৮:৩২ পিএম, ২০২১-১০-১৪
বান্দরবান পার্বত্য জেলার দুর্গম এলাকায় অ্যাডভেঞ্চারপ্রিয় পর্যটকদের সুবিধার্থে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিমের নের্তৃত্বে ট্যুরিস্ট পুলিশ নানা নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে ট্যুরিস্ট পুলিশ সুপার বান্দরবান রিজিয়নের নের্তৃত্বে একটি প্রতিনিধি দল ৬৯ পদাতিক ব্রিগেড সেনা রিজিয?নের সদরদপ্তরে যান। বান্দরবান সেনানিবাসের ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয?ার জেনারেল খন্দকার জিয়াউল হক প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান। তার অফিসেই প্রতিনিধি দল বান্দরবান ট্যুরিজমের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আলোচনা করেন। চার হাজার ৪৮০ বর্গকিলোমিটার আয়তনের বান্দরবান পার্বত্য জেলায় মাত্র ১ হাজার ৭০০ কিলোমিটার সমতল ভূমি। বাকি আড়াই হাজার বর্গ কিলোমিটার পার্বত্যভূমি। এর উপর দিয়ে বয়ে যাওয়া সাঙ্গু ও শঙ্খ নদীর ব্যাপ্তি ৮৭ কিলোমিটার। পাহাড়-নদী-বৃক্ষরাজি সবই রয়েছে বান্দরবানে। পর্যটন স্পট শৈলপ্রপাত, নীলগিরি, নাফাকুম ঝর্ণা, বগালেক, সুউচ্চ পাহাড় কেও ক্রাউডং ছাড়াও গহীনে রয়েছে জাদিপাই, তিনাপ সাইতারের মতো নাম না জানা অসংখ্য প্রায় শতাধিক ঝর্ণা। বিনোদনের এত কিছু থাকার পরও পর্যটকদের সমস্যার শেষ নেই। এ অবস্থায় বান্দরবান পার্বত্য জেলায় পর্যটকদের সুবিধার্থে বিশেষ ট্যুরিজ হাব গড়ে তোলার কাজে সর্বাত্মক সহযোগিতা চাওয়া হয় ব্রিগেড কমান্ডারের কাছে। ব্রিগেড কমান্ডার জিয়া সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন এবং এক সাথে ট্যুরিজম উন্নয়নের কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন। পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম তার বক্তব্যে বলেন, আমরা এরইমধ্যে স্থানীয়দের নিয়ে পরিবেশবান্ধব কমিউনিটি বেজড ট্যুরিজম প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। অনেক জায়গায় নিষিদ্ধ হওয়ার কারণে পর্যটকরা লুকিয়ে যাতায়াত করায় নিরাপত্তা দিতে আমরা অপারগ। তিনি ব্রিগেড কমান্ডারকে অনুরোধ করেন ঐ সকল ট্যুরিস্ট স্পটগুলো খুলে দেওয়ার। প্রতিনিধি দলের পক্ষ থেকে পুলিশ সুপার ট্যুরিস্ট পুলিশ ব্রিগেড কমান্ডারকে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য রেপ্লিকা শুভেচ্ছা উপহার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মেজর এরশাদসহ অন্যান্য কর্মকর্তারা।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited