চট্টগ্রাম   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৯৭৮ জন

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:০৩ পিএম, ২০২৬-১০-৩১

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৯৭৮ জন

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে একদিনে ৯৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসময়ে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আটক করা হয়েছে ৫১৭ জনকে।

তাদের মধ্যে ৩৬০ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৫৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) পরিচালিত অভিযান ও গ্রেপ্তারসংক্রান্ত একদিনের এসব তথ্য শনিবার (৩১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ অফিস থেকে জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ৯৭৮ জনের মধ্যে নিয়মিত মামলায় ৬০ জন, পূর্ববর্তী মামলায় ৪৮ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৫১ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটজন রয়েছেন।

এ ছাড়া ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৭০ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১৩৩ জন এবং সাজা পরোয়ানামূলে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকসংক্রান্ত অপরাধে গ্রেপ্তার হয়েছেন ১১৫ জন।

তাঁদের মধ্যে মাদক বহনকারী চারজন, মাদক সেবনকারী ৬৭ জন এবং নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ৩৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ৩৩টি মাদক মামলা করা হয়েছে এবং ৭ হাজার ৬১০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে ৫ হাজার ২৫৭টি ইয়াবা বড়ি, ৫১ কেজি ৬৪০ গ্রাম গাঁজা, ১১৬ লিটার চোলাই মদ, ৭০ বোতল বিদেশি মদ এবং ১০৯টি ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চাঁদপুরে একজন, নোয়াখালীতে দুজন, লক্ষ্মীপুরে একজন, ফেনীতে একজন এবং খাগড়াছড়িতে দুজন রয়েছেন।

এদিকে  কিশোর গ্যাংবিরোধী অভিযানে সবচেয়ে বেশি ২৩৬ জনকে আটক করা হয়েছে কুমিল্লা থেকে। এ ছাড়া চট্টগ্রামে ৯৮, লক্ষ্মীপুরে ৩৫, ফেনীতে ৩৪, চাঁদপুরে ২৮, নোয়াখালীতে ২৪, ব্রাহ্মণবাড়িয়ায় ১৪, রাঙামাটিতে ১৫, কক্সবাজারে ১৬, খাগড়াছড়িতে ১২ এবং বান্দরবানে পাঁচজনকে আটক করা হয়েছে।

আটক কিশোরদের মধ্যে ৩৬০ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৫৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম এইচএসসি পাসের হার ৫২.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২৯২৯ জন

চট্টগ্রাম এইচএসসি পাসের হার ৫২.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২৯২৯ জন

মো.আরফান উদ্দীন  : ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে দেশের ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে সামগ্রিকভাবে তৃতীয় অবস্থ...বিস্তারিত


পুনর্ব্যবহারে যাচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক বর্জ্য

পুনর্ব্যবহারে যাচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক বর্জ্য

নিজস্ব প্রতিবেদক : প্লাস্টিক বর্জ্য জমা দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছে ১৮ বছর বয়স পরà...বিস্তারিত


তিন কলেজে ৯ শিক্ষার্থী, পাস করেনি কেউ

তিন কলেজে ৯ শিক্ষার্থী, পাস করেনি কেউ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে তিনটি কলেজের কোনো শিক্ষার্থীই উত্তীà¦...বিস্তারিত


শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী মো. সাব্বির হোসেন সানি-কে (৩৪) নারায়ণগঞ্জ জ...বিস্তারিত


টাওয়ারের ব্যাটারি চুরি, চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

টাওয়ারের ব্যাটারি চুরি, চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনের টাওয়ার থেকে ব্যাটারি চুরির অভিযোগে আন্তজেলা চক্রà§...বিস্তারিত


নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর