চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামের উন্নয়ন মানে সারাদেশের  উন্নয়ন : স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:২১ পিএম, ২০২০-১১-২৮

চট্টগ্রামের উন্নয়ন মানে সারাদেশের  উন্নয়ন : স্থানীয় সরকার মন্ত্রী

 

চট্টগ্রামের উন্নয়ন মানে সারাদেশের উন্নয়ন। চট্টগ্রামের উন্নয়নের জন্য সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে।
প্রধানমন্ত্রী এ ব্যাপারে আন্তরিক। কিভাবে চট্টগ্রামের আরও উন্নয়ন করা যায়, তা নিয়ে সকলের কাজ করা উচিত।  
শনিবার (২৮ নভেম্বর) সকালে নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত চট্টগ্রামের উন্নয়ন, শিল্পায়ন শীর্ষক আলোচনা সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মিরসরাইয়ে শিল্পাঞ্চল হচ্ছে। মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত একটি মেরিন ড্রাইভ তৈরির  প্রস্তাব নেওয়া যেতে পারে। এছাড়া চট্টগ্রামে বে টার্মিনাল প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে। তৈরি করা হয়েছে আউটার রিং রোড। আমাদের চসিক  প্রশাসক বেশ কিছু ভালো কাজ করেছেন, যা আমাদের মধ্যে আশার সঞ্চার করেছে। সকলের সম্মিলিত  প্রচেষ্টায় চট্টগ্রামের উন্নয়ন করা সম্ভব।
তাজুল ইসলাম বলেন, মিরসরাইয়ে বঙ্গবন্ধু ইকোনমিক জোন ঘিরে অনেক পরিকল্পনা নিয়েছে সরকার। ইকোনোমিক জোনে সব সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারলেও সুপেয় পানির সমস্যা রয়ে গেছে। পানির সমস্যা সমাধানে কাজ করছে সরকার। সুপেয় পানির ব্যবস্থা করতে হালদা থেকে পানি উত্তোলনের চিন্তা ভাবনা করা হচ্ছে।
তিনি বলেন, হালদা নদী থেকে যে পরিমাণ পানি উত্তোলন করা হবে এতে নদীর কোনো সমস্যা হবে না। এনিয়ে অনেকে গবেষণা করেছেন। কর্ণফুলী নদী থেকে পানি আনা হলে খরচ বেশি পরবে। এছাড়া মুহুরী নদী থেকেও পানি নেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করা হবে।  
মন্ত্রী আরও বলেন, শুধু চট্টগ্রাম নয়, সরকারকে সারাদেশের উন্নয়নে কাজ করতে হবে। সারাদেশে উন্নয়নের প্রতিযোগিতায় চট্টগ্রাম  প্রথম হোক এটি আমার  প্রত্যাশা।  
২০৪১ সালে মধ্যে ৮৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সরকারের লক্ষ্য বলে জানান মন্ত্রী।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা)  চেয়ারম্যান পবন চৌধুরী, চসিক  প্রশাসক খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, বিভাগীয় কমিশনার এবিএম আজাদ,  চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজজুল্লাহ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অ্যাডমিন) জাফর আলম, জেলা  প্রশাসক ইলিয়াস হোসেন।
 

রিটেলেড নিউজ

সিএসসিআরের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় 

সিএসসিআরের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর