চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ফটিকছড়িতে ২৬টি বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপিত

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৫:৫৮ পিএম, ২০২৪-১০-১৭

ফটিকছড়িতে ২৬টি বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপিত

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব মহান প্রবারণা পূর্ণিমা যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎযাপিত হয়েছে। সারা দেশের ন্যায় চট্টগ্রামের ফটিকছড়ির ২৬টি বৌদ্ধ বিহারে দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি তারা অতিবাহিত করে। অনুষ্ঠানের মধ্যে ছিল, ধ্যাণ সমাধি অনুশীলন, প্রবারণার গুরুত্ব বিষয়ে ভিক্ষুসংঘের সদ্ধর্মদেশনা, সমবেত প্রার্থনা ও বিশ্বের সকল প্রাণীর শান্তি কামনায় প্রার্থনা ও পূণ্যদান।

আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাব্রত,  এই তিন মাসে বৌদ্ধরা দানশীল ভাবনা সর্বোপরি শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন শেষে প্রবারণা উদযাপন করে। প্রবারণার তাৎপর্য কুশল কর্ম বারংবার করা, অকুশল কে ত্যাগ করা। তথাগত সম্যক সম্বুদ্ধ এই তিন মাস বর্ষাব্রত শেষ করে ধর্ম প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ার জন্য ভিক্ষু সংঘকে নির্দেশ প্রদান করেন, যাহা কঠিন চীবর দান নামে খ্যাত। আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত এই এক মাস বাংলাদেশের কোনো না কোনো বিহারে কঠিন চীবর দান উদযাপিত হয়। 

তারই ধারাবাহিকতায় ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বুধবার (১৬ অক্টোবর) ফটিকছড়ির ঐতিহ্যবাহী নানুপুর গৌতম বিহারে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মহান প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠিত হয়।
এতে কয়েক হাজার বৌদ্ধ পূর্ণার্থী ছাড়াও উপস্থিত ছিলেন,  নানুপুর গৌতম বিহারের পূজনীয় অধ্যক্ষ শ্রীমৎ শান্ত রক্ষিত মহাস্থবির, উপাধ্যক্ষ সুমনলংকার ভিক্ষু, গৌতম বিহার পরিচালনা পর্ষদের সভাপতি পলাশ কুসুম বড়ুয়া, সাধারণ সম্পাদক বাবু সুপ্টু বিকাশ বড়ুয়া, মাষ্টার বিধান চন্দ্র বড়ুয়া, জীবক বড়ুয়া কেন্টু প্রমুখ।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর