চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম-নাজিরহাট ট্রেন নিয়মিত চললেও দোহাজারী রুটে বন্ধ !

আমাদের ডেস্ক :    |    ০৫:৪০ পিএম, ২০২৪-১০-১১

চট্টগ্রাম-নাজিরহাট ট্রেন নিয়মিত চললেও দোহাজারী রুটে বন্ধ !

চট্টগ্রাম-দোহাজারী রেললাইনে ডেমু ট্রেন চলাচল বন্ধ থাকা ‘রহস্যজনক’ মনে করছেন ওই রুটের যাত্রীরা। তাদের প্রশ্ন নাজিরহাট লাইনে ট্রেন নিয়মিত চালু থাকলে দোহাজারী লাইনে কেন বন্ধ? অথচ এই রুটে ট্রেন চললে সড়কপথের তুলনায় যাত্রীদের যাতায়াত ও পণ্যপরিবহন খরচ কমে যাবে কয়েকগুণ। এছাড়া এলাকায় উৎপাদিত পণ্য পরিবহনে উন্মোচিত হবে নতুন দিগন্ত।  এদিকে ওই রুটে ডেমু-ট্রেন পুনরায় চালুর দাবি জানিয়ে রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মুহাম্মদ নাজমুল ইসলামের কাছে সম্প্রতি স্মারকলিপি দিয়েছেন সমাজসেবক ও মানবাধিকারকর্মী ডা. শাখাওয়াত হোসাইন হিরু। এ সময় সঙ্গে ছিলেন নজরুল ইসলাম আলমদার, আবুল হোসেন ছাবের, ফিরোজুল আলম চৌধুরী পলাশ প্রমুখ।
ডা. শাখাওয়াত বলেন, ‘আমি পটিয়ার খানমোহনা স্টেশনের বাসিন্দা। শৈশব থেকে দেখে আসছি, চট্টগ্রাম-দোহাজারী রেললাইনে চার জোড়া ট্রেন চলাচল করত। একটি ডেমু ট্রেনও চলতো। সর্বশেষ ডেমুটিও বন্ধ হয়ে গেছে। চাকরি, ব্যবসা ও শিক্ষার জন্য দোহাজারী থেকে চট্টগ্রাম শহরে নিয়মিত আসা যাওয়া করেন হাজারো লোক। রেলওয়ে কর্তৃপক্ষ ডেমু ট্রেন চালুর প্রতিশ্রুতি দিলেও এখনো তা বাস্তবায়িত হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘ইতোপূর্বে রেলওয়ের বিভিন্ন সভায় আমি ডেমু ট্রেন চালুর দাবি জানিয়ে আসছি। জানা গেছে, পাহাড়তলী লোকোশেড থেকে একটি ডেমু ট্রেন মেরামত শেষে শিগগিরই রেলপথে যুক্ত হবে। এটি চট্টগ্রাম-দোহাজারী রুটে চালু করলে ওই রুটের যাত্রীরা উপকৃত হতেন। শাখাওয়াত বলেন, ‘নাজিরহাট লাইনে ট্রেন নিয়মিত চালু থাকলে আমাদের চট্টগ্রাম-দোহাজারী লাইনে কেন বন্ধ থাকবে? অভিযোগ রয়েছে, দোহাজারী লাইনের অনেক যাত্রী বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করেন। এতে সরকার রাজস্ব হারায়। ক্ষতিগ্রস্ত হয় রেলওয়ে। যাত্রীদের টিকিট ছাড়া ট্রেনে না চড়ার অনুরোধ জানিয়ে শাখাওয়াত বলেন, ‘আপনারা একটি শক্তিশালী যাত্রী কল্যাণ সমিতি গঠন করুন। যা নাজিরহাট যাত্রী সমিতির মতো কার্যকর ভূমিকা রাখবে। তিনি বলেন, ‘নাজিরহাট লাইনের যাত্রীরা দোহাজারী লাইন থেকে রেলওয়েতে আয় (রাজস্ব) অনেক বেশি দিচ্ছে। সেজন্য কারিগরি ত্রুটি ছাড়া কখনও নাজিরহাট লাইনে ট্রেন বন্ধ থাকে না কিংবা এ যাবত বন্ধ হয়নি। যাত্রীদের প্রতি শাখাওয়াতের অনুরোধ, ‘যদি তাড়াহুড়ো করে ট্রেনে উঠে পড়েন তাহলে পরবর্তী স্টেশনে নেমে হলেও টিকিট করবেন কিংবা নিজ নিজ গন্তব্যে নেমে টিকিট করে নিবেন। এদিকে চট্টগ্রাম রেলস্টেশনের ভিআইপি লাউঞ্জে সম্প্রতি একটি অংশীজন সভা অনুষ্ঠিত হয়। এতে ছালেহ আহম্মদ-হাসান বানু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. মুহাম্মদ শাখাওয়াত হোসাইন হিরু ছাড়াও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার আনজুমান আরা বেগম। এতে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ডা. শাখাওয়াত বলেন, ‘পটিয়া দোহাজারীর বুকের ওপর দিয়ে ট্রেন যদি কক্সবাজারে চলাচল করতে পারে; তাহলে  দোহাজারী লাইনে কেন ট্রেন চলবে না ।
তিনি অবিলম্বে দোহাজারী লাইনে ডেমু ট্রেন এবং নাজিরহাট লাইনের মত সাধারণ ট্রেনও চলাচলের ব্যবস্থা করার দাবি জানান।
 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর