শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০২:৩৮ পিএম, ২০২২-০৯-০৩
আজ ৩ সেপ্টেম্বর যুক্তরাজ্যে পালিত হচ্ছে জাতীয় সিনেমা দিবস বা ‘ন্যাশনাল সিনেমা ডে’, । কিন্তু এই মুহূর্তে যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্রের দর্শকেরা হলে গিয়ে সিনেমা দেখছেন না। বাণিজ্যে তাই বিপুল ঘাটতি। ঘুরে দাঁড়ানোর চিন্তায় মগ্ন সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশের সিনেমা হলে দর্শকশূন্যতা বহুদিনের। তবে সম্প্রতি আশা দেখিয়েছে ‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমা দুটি। এই মাসে এরই ধারাবাহিকতায় ৯টি সিনেমা মুক্তির অপেক্ষায়। কিন্তু বিশ্ব চলচ্চিত্রের অবস্থা কী? বিলিয়ন ডলারের যে হলিউড সিনেমার গল্প শুনি, তাদেরও দুর্দশা চলছে বহুদিন। বিশেষ করে করোনার পর ঠিকমতো দাঁড়াতেই পারছে না ইন্ডাস্ট্রি। এক-দুটি সিনেমা ব্যবসায়িক সাফল্য পেলেও লোকসানের পাল্লাই ভারি। এই মুহূর্তে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে হলে সিনেমা প্রদর্শন প্রায় হাতি পোষার মতো হয়ে দাঁড়িয়েছে। দর্শকের অভাবে হলের মালিক এবং পরিবেশকেরা ‘আমাদের কী করতে হবে’ ভেবে ভেবে নানা পন্থা আবিষ্কারে ব্যস্ত। তাই আপাতত নতুন সিনেমার শুটিংয়ের চেয়ে জমে থাকা সিনেমাগুলো মুক্তি দিয়ে কীভাবে ব্যবসায়িক সাফল্য আনা যায়, তা নিয়ে মহাচিন্তায় সবাই।
পশ্চিমে কাটেনি ‘পোস্ট প্যানডেমিক সিনড্রোম’। ব্রিটেন ও আমেরিকায় নানা রকম গবেষণাভিত্তিক তথ্য প্রকাশিত হচ্ছে এ নিয়ে। হলিউডে সংকট এমন অবস্থায় পৌঁছেছে যে সিনেমা বিক্রি না হওয়ার কারণে কোনো প্রযোজকই নতুন সিনেমার শুটিং করতে চাইছেন না। ২০২৩ সালে মুক্তির অপেক্ষায় থাকা বহুল আলোচিত সিনেমাগুলোরও শুটিং পড়েছে অনিশ্চয়তায়। এই তালিকায় রয়েছে ‘গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি ৩’, ‘ইন্ডিয়ানা জোন্স ৫’, ‘মিশন ইম্পসিবল: ডেড রেকনিং ১’-এর মতো সিনেমা। ২০২৩ সালের প্রথম ছয় মাসে মুক্তির পরিকল্পনা সাজানো হয়েছিল ৪০টি সিনেমা নিয়ে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছিল ১৪২টি সিনেমা, ২০২২ সালে বড়জোর ৮০টি সিনেমা মুক্তি পেতে পারে, তবে ২০২৩ সালে সংখ্যাটা আরও কমবে বলে হলিউডের সিনেমা বিশেষজ্ঞদের ধারণা।
এ বছর সবচেয়ে বেশি ব্যবসা করেছে টম ক্রুজ অভিনীত ‘টপ গান ম্যাভেরিক’। ১৭০ মিলিয়ন ডলার খরচ করে তৈরি হওয়া সিনেমাটি প্রায় দেড় হাজার মিলিয়ন ডলার আয় করেছে। এ ছাড়া ভালো ব্যবসা করেছে ‘স্পাইডারম্যান’, ‘দ্য ব্যাটম্যান’, ‘ডক্টর স্ট্রেঞ্জ’, ‘জুরাসিক ওয়ার্ল্ড’, ‘থর’-এর নতুন ভার্সন। এই আট মাসে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ছাড়া কোনো সিনেমাই ব্যবসায়িক সফলতা পায়নি। হলিউডের সিনেমা বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে সিনেমাকে বাঁচাতে কয়েকটা পন্থা অবলম্বন করা যেতে পারে। এক. রিলিজ সংখ্যা কমিয়ে আনা। দুই. বাজেট কমিয়ে আনা। তিন. সিনেমা দেখার খরচ কমিয়ে আনা। ইতিমধ্যে এই তিন পন্থায় হাঁটতে শুরু করেছে হলিউড। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রায় তিন হাজার সিনেমা হল আজ ‘ন্যাশনাল সিনেমা ডে’ উপলক্ষে মাত্র তিন পাউন্ডে সিনেমা দেখাবে। চেষ্টা চলছে কীভাবে নিয়মিত প্রদর্শনীর মূল্য কমানো যায়। ধারণা করা হচ্ছে, এর ফলে মানুষের হলে গিয়ে সিনেমা দেখার প্রবণতা তৈরি হবে। অন্যদিকে নানাভাবে সিনেমা তৈরির বাজেট কমানোর কৌশল তো চলছেই।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited