শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি : | ০৪:২৮ পিএম, ২০২২-০৮-০১
৩ কোটি ৩৫ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য আফিম ও চোলাই মদসহ কাকন মল্লিক নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৭।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী কাকন মল্লিক (৩৬) কে গ্রেফতার করে। গ্রেফতার মল্লিক বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি এলাকার মিন্টু মল্লিকের পুত্র।
রবিবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে র্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় পাকা রাস্তার উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে এসময় মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ী কাকনিদ্রা মল্লিককে গ্রেফতার করে।এ সময় তারঁ হেফাজতে থাকা একটি সাদা রংয়ের পলিথিনের ভিতর হতে ৩.৫ লিটার চোলাই মদ এবং একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে লাল স্কচটেপ দ্বারা মোড়ানো আঠালো ও খয়েরি রংয়ের ৩ কেজি ৩৫০ গ্রাম আফিম উদ্ধার করা হয়েছে। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন ' তারা দীর্ঘদিন যাবৎ বান্দরবান জেলার থানচি এলাকা হতে পাইকারি বাজার দরে আফিম ও অন্যান্য মাদক দ্রব্য ক্রয় করে পরবর্তীতে তা খুচরা বাজার দরে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীদের নিকট বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ কোটি ৩৫ লক্ষ টাকা।'
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited