শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৫:৪১ পিএম, ২০২২-০৭-২০
ফটিকছড়িতে প্রবাসীর বাড়ীতে হামলা ও ভাংচুরের অভিযোগে স্থানীয় কাঞ্চননগর ইউপি চেয়ারম্যান দিদারুল আলমের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে ( সিআর- ২৭২) । চট্টগ্রাম জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট -৩ এর আদালতে মামলাটি দায়ের করেন প্রবাসী আবু তালেব চৌধুরীর বাড়ীর কেয়ারটেকার আলতাফ মিয়া। মামলায় চেয়ারম্যানসহ মোট ৭ জনকে আসামী করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ফটিকছড়ি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী এড. মো. কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আরজিতে বলা হয় উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের মহালদার বাড়ীর প্রবাসী আবু তালেব চৌধুরীর জায়গা দেখাশুনা করত আলতাফ মিয়া। স্থানীয় মহরম আলী নামের এক ব্যাক্তি জায়গাটি দখল করার জন্য একাধিকবার চেষ্টা চালায়। সর্বশেষ গ ১৭ জুলাই চেয়ারম্যান দিদারুল আলমের নেতৃত্বে মহরম আলী সেখানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় কেয়ারটেকার আলতাফ মিয়া ও তার পরিবারের সদস্যদের মারধর করে অলিখিত স্ট্যাম্পে জোর পুর্বক স্বাক্ষর নেন। ঘটনার সময় চেয়ারম্যান দিদার আলতাফকে প্রবাসীর জায়গা ও বাড়ী ছেড়ে চলে যেতে হুমকি দেন। এ ছাড়া প্রবাসীর বাড়ীর বিভিন্ন ধরনের গাছপালা ও স্থাপনাসহ সীমানা বেড়া ভেঙ্গে দেয়া হয়। এ বিষয়ে থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ আলতাফ মিয়ার।
কেয়ারটেকার আলতাফ মামলার আরজিতে আরো উল্লেখ করেন স্থানীয় মহরম আলী দিদার চেয়ারম্যানের নিজস্ব লোক। অপরদিকে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবু তালেব চৌধুরী ও আলতাফ দিদারের পক্ষে কাজ না করায় তাদের উপর ক্ষুব্ধ ছিলেন দিদার। প্রবাসী আবু তালেব মধ্যপ্রাচ্যে থাকার সুযোগে মহরম তালেবের জায়গাটি জবর দখলের পাঁয়তারা করে। এজন্য চেয়ারম্যান কে কৌশলে তালেব ও আলতাফের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলে মহরম।
মহরম আলী চেয়ারম্যানের নিজস্ব লোক হওয়ায় জায়গার মালিক প্রবাসী আবু তালেবের অনুপস্থিতির সুযোগে দলবল নিয়ে চেয়ারম্যান প্রভাব খাটিয়ে জায়গাটি দখল করিয়ে দেন। এ ঘটনায় এলকায় চরম আতংক বিরাজ করছে। আলতাফ মিঞা জানান চেয়ারম্যান জোর পূর্বক প্রভাব খাটিয়ে অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে নিজের দলবল নিয়ে জায়গাটি দখল করে মহরম আলীকে বুঝিয়ে দেন। এসময় প্রতিবাদ করায় আলতাফ ও তাঁর ছেলেসহ পরিবারের লোকজনকে মারধর করা হয়। পরে বিষয়টি নিয়ে থানায় মামলাকরতে গেলে পুলিশ মামলা নেয়নি বলেও জানান তিনি। এ ছাড়া বিষয়টি নিয়ে কোন প্রকার বাড়াবাড়ি করলে পরিবার পরিজনসহ এলাকা থেকে তাড়ানোর হুমকিও দেয়া হচ্ছে। বর্তমানে পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন কেয়ারটেকার আলতাফ।
এ ব্যাপারে মহরম আলীর সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জায়গাটি আবু তালেবের ভাই আবু আহমদের কাছ থেকে বায়নাসুত্রে ক্রয় করেছেন তিনি। আদালতের দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চেয়ারম্যানের সহায়তায় জায়গাটির দখল বুঝিয়ে নিয়েছেন তিনি।
এ ব্যাপারে চেয়ারম্যান দিদারুল আলম বলেন, পুলিশের অনুরোধে তিনি জায়গাটি মহরম আলীকে দখল বুঝিয়ে দিয়েছেন। তবে মারধরের বিষয়টি অস্বিকার করেন তিনি।
নিজস্ব প্রতিবেদক : বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্বনেতা নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন ও গুণীজন সম্মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত জনপদ বাঁশখালীর দুর্গত মানুষের মুখে সামান্য হলেও হাসি ফোটাতে মানব...বিস্তারিত
মুনীর চৌধুরী : : একই নামে দীর্ঘদিনের নিবন্ধিত ও সরকারি তালিকাভুক্ত সংবাদপত্র সচল থাকার পরও চট্টগ্রাম সিটি কর্পোর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited