চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গণফোরাম এর সাথে ওয়ার্কার্স পার্টির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:২২ পিএম, ২০২২-০২-১৬

গণফোরাম এর সাথে ওয়ার্কার্স পার্টির মতবিনিময় সভা

আজ বুধবার গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ,ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আলাপকালে মোস্তফা মোহসীন মন্টু বলেন- দেশে চলমান গভীর সংকট উত্তরণে সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সম্পন্ন দেশ গড়ে তুলতে হবে যা বর্তমানে সম্পূর্ণ অনুপস্থিত। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেখলাম যে পুলিশ বাহিনী মুক্তিযুদ্ধে সর্বপ্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলো তাদের দিয়েই জনগণের ভোট মধ্যরাতে চুরি করিয়ে নিল। যে সশস্ত্র বাহিনীর মধ্যেই সাতজন বীরশ্রেষ্ঠ পেয়েছে বাংলাদেশ তাদেরকে ভোট চুরির পাহারাদার করে জনগণের অধিকার হরণ করল তাই জনগণের অধিকার আদায়ে রাজপথে আন্দোলন ব্যতীত ভিন্ন কোন পথ খোলা নেই। আমাদের সকলের জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হয়ে এই দুঃশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রামের পথ বের করতে হবে একটাই লক্ষ্য জনগণের মুক্তি। এই সংগ্রামে রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলোকে ব্যক্তি স্বার্থ বা দলীয় স্বার্থের উর্ধ্বে দেশ-জাতি কে গুরুত্ব দিতে হবে।

মতবিনিময় সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন- বিদ্যমান কর্তৃত্ববাদী সরকারকে রাজনৈতিক ভাবে পরাজিত করতে না পারলে ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, অবাধ নিরপেক্ষ নির্বাচন কোন কিছুই অর্জন করা যাবে না। এই সংগ্রামে জিততে হলে সমন্বিত ও যুগপৎ ধারায় রাজপথে বিরোধী দলসমূহের কার্যকরি ঐক্য গড়ে তুলতে হবে। এই সংগ্রামে প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে দায়িত্বশীল উদ্যোগী ভূমিকা পালন করতে হবে।

গণফোরাম নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ বলেন- শুধু সরকার পরিবর্তন বা বদলের জন্য নয় দেশের জনগণের ভাগ্য পরিবর্তন করে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুনির্দিষ্ট রূপরেখা তৈরী করতে হবে।

গণফোরাম সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন- আগেকার যেকোনো স্বৈরাচারী ফ্যাসিবাদী দখলদার সরকারের চেয়ে বর্তমান অবৈধ সরকার অনেক বেশী ধূর্ত, ভন্ড ও নীতি-নৈতিকতাহীন এদের হটাতে গণতন্ত্রমনা রাজনৈতিক দল-মতের এ টু জেড ঐক্য দরকার।

উপস্থিত ছিলেন গণফোরাম নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক, মোহসীন রশিদ, মহিউদ্দিন আব্দুল কাদের ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোজাম্মেল হোসেন মোশতাক ও ইফতেখার আহমেদ বাবু।

আলাপকালে নেতৃবৃন্দের আলোচনায় শ্বাসরুদ্ধকর দুঃশাসন উত্তরণে রাজনৈতিক দলগুলোকে সমাজের সর্বস্তরের দেশপ্রেমি জনগণের ঐক্য কিভাবে গড়ে তোলা যায় সেই বিষয় সবচেয়ে গুরুত্ব পায়। প্রায় তিন ঘন্টা দেশের অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বৈঠক শেষ হয়।

রিটেলেড নিউজ

আলীকদমে বাড়ছে মাদকের বিস্তার, ঝুঁকিতে যুবসমাজ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি, মাদক কারবারিদের নেটওয়ার্ক নিয়ে প্রশ্ন!

আলীকদমে বাড়ছে মাদকের বিস্তার, ঝুঁকিতে যুবসমাজ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি, মাদক কারবারিদের নেটওয়ার্ক নিয়ে প্রশ্ন!

স্টাফ রিপোর্টার : : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তঘেঁষা বান্দরবানের আলীকদম উপজেলায় দিন দিন মাদকের বিস্তার উদ্বেগজনকভাব...বিস্তারিত


পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


ঘরের আলো জ্বলে, শ্রমিকের অধিকার অন্ধকারে 

ঘরের আলো জ্বলে, শ্রমিকের অধিকার অন্ধকারে 

আবদুল্লাহ মজুমদার : : ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। চট্টগ্রামের কোনো এক বাসাবাড়ির রান্নাঘরে চুলা জ্বলে উঠেছে। ঘুমজড়...বিস্তারিত


ইন্ডিয়ান ভিসা সার্ভার হ্যাক করা হয়েছে, আবেদনে জটিলতা বৃদ্ধি

ইন্ডিয়ান ভিসা সার্ভার হ্যাক করা হয়েছে, আবেদনে জটিলতা বৃদ্ধি

স্টাফ রিপোর্টার : :   কে এম আলী হাসান বর্তমানে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে গিয়ে দীর্ঘ ভোগান্তি ও মোটা অংকের টাকা...বিস্তারিত


আ.লীগের ১৭ বছরসহ সব আমলের আর্থিক অনিয়ম খুঁজবে সংসদীয় কমিটি

আ.লীগের ১৭ বছরসহ সব আমলের আর্থিক অনিয়ম খুঁজবে সংসদীয় কমিটি

ঢাকা অফিস : : আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব...বিস্তারিত


চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন সম্প্রসারণের দাবি সরোয়ার আলমগীরের

চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন সম্প্রসারণের দাবি সরোয়ার আলমগীরের

ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন বন ও জলবায়ু পরিব...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর