শিরোনাম
রাঙ্গুনিয়া প্রতিনিধি : | ০৭:২৫ পিএম, ২০২২-০২-১২
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন মো. ইউসুফ আলী (৪৫) নামের এক প্রবাসী। গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন তিনি। ১১ দিন ধরে হাসপাতালে অচেতনতা অবস্থায় ছিলেন।
আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় চট্টগ্রামের নগরীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি রাতে নিহতের ইউসুফ আলীর স্ত্রী শাহিনুর আকতার বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৪ /৫ জনকে আসামি করা হয়েছে। পরে পুলিশ একই দিন রাতে অভিযান চালিয়ে ১ নম্বর রাজানগর ইউনিয়নের বগাবিলী গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. মামুন (৩২) ও মৃত তোফায়েল আহমদের ছেলে আবু বক্করসহ (৪৮) মামলার এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
হামলার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবু তৈয়ব বলেন, গেল নির্বাচনে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী আজগর। নির্বাচনের পর আজগরের নেতৃত্বে সংঘবদ্ধ সন্ত্রাসী দল আমার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে এই বিষয়ে থানায় মামলা দায়ের করি। এবার তাঁদের হামলায় গুরুতর আহত হয়ে মারা গেছেন আমার বড় ভাই ইউসুফ। তিনি মাত্র কয়েক মাস আগে প্রবাস থেকে দেশে এসেছিলেন ।
গত ৯ ফেব্রুয়ারি নগরীর পার্ক ভিউ হাসপাতালে গিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ইউসুফ আলীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী বলেন, ‘মামলার পর এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited