শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৫:১১ পিএম, ২০২১-০৫-১৭
চলমান বিধি-নিষেধের মধ্যে আরও সপ্তাহখানেক দেখে বন্ধ থাকা দূরপাল্লার বাস, লঞ্চ, ট্রেন চলাচলের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৭ মে) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব একথা বলেন।
এদিন স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানান, দূরপাল্লার বাস, লঞ্চ, ট্রেন আরও কিছু দিন বন্ধ রাখার সুপারিশ করবেন। আপনারা কতদিন চাইবেন- প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেখা যাক, ৫-৬ দিন যাক তারপর কী অবস্থা হয়। ইন্ডিয়ার অবস্থাটা দেখতে হবে। আমাদের এখন মেইন কনসার্ন হলো ইন্ডিয়ার অবস্থা। একটা সুবিধা হয়ে গেছে যে ওয়েস্টবেঙ্গল বা ইস্টার্নে তারা লকডাউন দিয়ে দিয়েছে। তাতে আমাদের একটা ন্যাচারাল প্রটেকশন তৈরি হয়েছে। এখন বর্ডার কন্ট্রোল করতে পারছি। আগামী সাতদিন যাক, সাতদিন পর একটা সিনারিও আসবে তখন দেখা যাবে।
করোনা সংক্রমণ ঠেকাতে ১৭ থেকে ২৩ মে বিধিনিষেধ বাড়ানো হয়েছে। এই সমেয় দূরপাল্লার বাস, লঞ্চ, ট্রেন বন্ধ রাখা হয়েছে। তবে জেলার ভেতরে বাস চলাচল করছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited