শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৮:৩৯ পিএম, ২০২৬-০১-১১
তথ্যপ্রযুক্তি নির্ভর চট্টগ্রাম বন্দর টার্মিনাল অপারেটিং সিস্টেম, ডিজিটাল গেট পাস সিস্টেম, ডিজিটাল পেমেন্ট সিস্টেমসহ অটোমেশন কার্যক্রম নিরাপদ রাখতে সাইবার নিরাপত্তা নিশ্চিত ও ঝুঁকি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সাইবার সিকিউরিটি সিস্টেম স্থাপনের লক্ষ্যে চবক বোর্ড রুমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে নারায়ণগঞ্জের ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের চুক্তি সই হয়েছে।
চুক্তিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান এবং ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কমডোর মোহাম্মদ ফয়জুল হক সই করেন।
এ সময় বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ, পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. জহিরুল ইসলাম, সিস্টেমস অ্যানালিস্ট আকরাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বন্দর সচিব জানান, বর্তমান তথ্যপ্রযুক্তি নির্ভর যুগে সাইবার সিকিউরিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। ডিজিটাল প্ল্যাটফর্ম, ইন্টারনেট ভিত্তিক সেবা, অনলাইন লেনদেন এবং তথ্য সংরক্ষণের ওপর নির্ভরতা যত বাড়ছে, ততই সাইবার ঝুঁকি ও সাইবার আক্রমণের সম্ভাবনাও বাড়ছে। চট্টগ্রাম বন্দর টার্মিনাল অপারেটিং সিস্টেম, ডিজিটাল গেট পাস সিস্টেম, ডিজিটাল পেমেন্ট সিস্টেমসহ ব্যাপক প্রযুক্তি নির্ভর সেবা চালু করেছে। ফলে কাজের গতি বেড়েছে ব্যাপকহারে।
তথ্যপ্রযুক্তি নির্ভর এ সেবা কার্যক্রম নিরাপদ রাখতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য সাইবার ঝুঁকি কমানোর উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরে সাইবার সিকিউরিটি সিস্টেম স্থাপনের উদ্যোগ নিয়েছে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited