শিরোনাম
মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : | ০৪:৫২ পিএম, ২০২০-১১-০২
ফ্রান্সে প্রিয়নবী হযরত মুহাম্মদ ( সা.) কে ব্যঙ্গ চিত্র প্রদর্শন করে অবমাননা করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। গত ১ নভেম্বর বিকালে চন্দনাইশ আহলে সুন্নাত ওয়ালজামাত ও তাজেদারে মদিনা সংগঠন এর উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। গাছবাড়িয়া কলেজ গেইট থেকে শুরু করে হাজার হাজার সর্বস্তরের নবীপ্রেমীকগণ একসাথে জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশের বিক্ষোভ মিছিলটি বদুরপাড়া,বাদামতল হতে পুনরায় গাছবাড়িয়া ওয়ান আজিজ শপিংমলের সামনে সমবেত হয়। পরে উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী'র সভাপতিত্বে ও আলমগীর ইসলাম বঈদীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন আল-আজাহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মাওলানা হাসান আল আজহারী, মাওরানা ওমর ফারুক নঈমী,দুবাই ইন্টারর্ন্যাশনাল সিটির গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব ফারুক বাহাদুর, বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা কেন্দ্রীয় সদস্য মো.আমিনুল ইসলাম রুবেল, যুবসেনা চন্দনাইশ পৌরসভার সাবেক সভাপতি এনামুল হক, ছাত্রসেনা পৌরসভার সভাপতি হাছান মুরাদ পারভেজ, ছাত্রসেনা উপজেলার সহ-সভাপতি রিফাত হোসেন, হাফেজ মাওলানা আবদুল কাদের, মো. তৌহিদুল ইসলাম, মো.আমির হোসেন, মো.জিসাত, মো.মিজানসহ বাংলাদেশ ইসলামি ফ্রন্ট, যুবসেনা,ছাত্রসেনা,আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দনাইশ উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ। এই সময় বক্তারা প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) কে অবমাননাকারীদের বিরুদ্ধে ধর্ম প্রাণ মুসল্লীদের এক হওয়ার আহবান জানান। পাশাপাশি সকল সুন্নী মুসলমানদের ফ্রান্সের সকল পন্য বর্জনের ঘোষণা আহবান জানান।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited