চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

অগ্রণী ব্যাংক ইছানগর শাখার ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৪৮ পিএম, ২০২০-১১-০১

অগ্রণী ব্যাংক ইছানগর শাখার ভবন উদ্বোধন

চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমি ক্যাম্পাসে অগ্রণী ব্যাংক ইছানগর শাখার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম আজ (০১ নভেম্বর) রোববার ব্যাংক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অগ্রনী ব্যাংকের শাখাটি মেরিন একাডেমির ক্যাম্পাসের মধ্যে ৫১ বছর ধরে চলছিল। নারী ক্যাডেট ভর্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য ক্যাম্পাসের বাহিরে ব্যাংক স্থানান্তর করার সিদ্ধান্ত নেয় মেরিন একাডেমি কর্তৃপক্ষ। 
উদ্বোধন অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ মাসুক হাসান আহমেদ, অগ্রনী ব্যাংক ইছানগর শাখা ব্যবস্থাপক জালাল আহমেদ মুফতি, চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেয়াজুল হক উপস্থিত ছিলেন।
প্রায় ৭৭ লাখ টাকা ব্যয়ে দুই তলা বিশিষ্ঠ ভবনে এখন থেকে ব্যাংকিং কার‌্যক্রম চলবে। ব্যাংক উদ্বোধন অনুষ্ঠানে মেরিন ফিশারিজ একাডেমি মসজিদের ঈমাম মো. আলী মর্তুজা দোয়া মোনাজাত পরিচালনা করেন। এসময় দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া-মোনাজাত করা হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহিদদের আত্তার মাগফেরাত কামনা করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপক তার সংক্ষিপ্ত বক্তব্যে জানিয়েছেন, বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৭২ সালে বাংলাদেশ ব্যাংক আদেশ ২৬ মার্চ ১৯৭২ অনুসারে তৎকালীন হাবিব ব্যাংক এবং কমার্স ব্যাংক এর সমন্বেয়ে গঠিত অগ্রনী ব্যাংক লিমিটেড ইছানগর শাখাটি যাত্র শুরু করে। 
তিনি আরো জানিয়েছেন, তৎকালীন হাবিব ব্যাংক ছিল পাকিস্তানের একটি শীর্ষস্থানীয় ব্যাংক  এবং অগ্রণী ব্যাংক যেন বাংলাদেশে তার স্থলাভিষিক্ত হতে পারে এই প্রেরণা নিয়ে অগ্রণী ব্যাংক এর নাম করণ করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরে মন্ত্রী প্রশিক্ষণ কাম ফেরি বোর্ড উদ্বোধন করেন।
 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর