শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি : | ০৫:২২ পিএম, ২০২৫-১২-১৩
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় র্যাব-৭ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম, বাঁশখালী সড়কের বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ ব্রিজ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব। র্যাব সূত্রে জানা যায়, কক্সবাজারের পেকুয়া এলাকা থেকে একটি চক্র সিএনজি অটোরিকশাযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সরবরাহের প্রস্তুতি নিচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে শুক্রবার বেলা আনুমানিক ১১টা ২০ মিনিটে আনোয়ারা থানাধীন সরকারহাট গরুর বাজার সংলগ্ন তৈলারদ্বীপ ব্রিজ এলাকায় বাঁশখালী, চট্টগ্রামগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র্যাব-৭। চেকপোস্টে একটি ভাড়ায় চালিত নম্বরবিহীন সিএনজি অটোরিকশা পৌঁছালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে এতে থাকা দুই নারী পালানোর চেষ্টা করেন। তবে র্যাব সদস্যদের তৎপরতায় ঘটনাস্থলেই তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে কৌশলে লুকিয়ে রাখা ১৭ হাজার ৬শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার জেলার সদর উপজেলার টেকনাইফফা পাহাড়া এলাকার মো. কাশেমের মেয়ে ছবুরা খাতুন (৪৮) এবং একই জেলার সদর উপজেলার বৈদ্যঘোনা এলাকার মো. ওমর ফারুকের স্ত্রী রহিমা বেগম (২৮)। র্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবাগুলো চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত দুই নারীকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited