শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:০৪ পিএম, ২০২৫-১২-১০
সাতকানিয়া থেকে একটি পরিযায়ী শকুন উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধার হওয়া শকুন পরিযায়ী ‘হিমালয়ান গৃধিনী’ নামে পরিচিত। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার উত্তর কাঞ্চনা এলাকা থেকে শকুনটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে এলাকার একটি মাদ্রাসার সামনে শকুনটি আকাশ থেকে পড়ে। এরপর মাদ্রাসার ছাত্ররা বন বিভাগে খবর দিলে রাতে বনবিভাগের কর্মকর্তারা শকুনটি উদ্ধার করেন। বন বিভাগ জানায়, প্রতিকূল পরিবেশ ও খাদ্যসংকটের কারণে বাংলাদেশে শকুন প্রায় বিলুপ্ত। উদ্ধার হওয়া হিমালয়ান গৃধিনী শীত শুরু হলে ভারত, নেপাল, ভুটান ও তিব্বত অঞ্চলের পাহাড় থেকে দক্ষিণ দিকে নেমে আসে। তখন বাংলাদেশেও দেখা যায়। এ শকুনের দৈর্ঘ্য প্রায় ৯৫ থেকে ১২৫ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। একেকটি ডানা ২ দশমিক ৫০ মিটার থেকে ৩ দশমিক ১ মিটার পর্যন্ত হয়ে থাকে। সাতকানিয়ার মাদার্শা বন রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হোসেন বলেন, দীর্ঘ পথ ওড়ার পর খাবার না পেয়ে শকুনটি ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায়। পরে মাদরাসা ছাত্ররা আমাদের খবর দিলে শকুনটি উদ্ধার করি। প্রায় আট কেজি ওজনের উদ্ধার হওয়া শকুনটির ডান পা ছিল না। তিনি আরও বলেন, আমরা শকুনটিকে খাবার দিয়েছি। এখন মোটামুটি সুস্থ, তবে উড়ে যাওয়ার সক্ষমতা নেই। বুধবার (১০ ডিসেম্বর) সেটিকে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের বন্যপ্রাণী হাসপাতালে পাঠানো হচ্ছে। সেখানে পরিচর্যা শেষে অবমুক্ত করা হবে।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited