চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে মোটর সাইকেলসহ ৪ চোর চক্রের সদস্য আটক

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০১:৫৮ পিএম, ২০২০-০৮-১৮

রাঙামাটিতে মোটর সাইকেলসহ ৪ চোর চক্রের সদস্য আটক

রাঙামাটি শহরে আবারো সক্রিয় হয়ে উঠেছে মোটর সাইকেল চোর চক্রের সদস্যরা। জেলার পাশ্ববর্তী চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও রাউজান উপজেলার সক্রিয় এই চক্রটি রাঙামাটি শহরে এসে বিভিন্ন ছদ্মবেশে অবস্থান করে বিভিন্ন জনের মোটর সাইকেল টার্গেট করে স্থানীয় কিছু বখাটে যুবকের মাধ্যমে মোটর সাইকেল চুরি করিয়ে রাউজান ও রাঙ্গুনিয়া এলাকায় নিয়ে বিক্রি করে দেয়। সম্প্রতি শহরের পাবলিক হেলথ এলাকা থেকে চুরি হওয়া একটি হিরো গ্ল্যামার মোটর সাইকেল উদ্ধার করতে গিয়ে এই চক্রের সন্ধান পায় রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ। শনিবার রাতে ও রোববার সারাদিন সাঁড়াশি অভিযান পরিচালনা করে মোটর সাইকেল চোর চক্রের চার সদস্যসহ চোরাইকৃত চুরি হওয়া মোটর সাইকেলটিও উদ্ধার করেছে পুলিশ। কোতয়ালী থানার এসআই ওসমান জানিয়েছেন, গত ১৩ তারিখে কোতয়ালী থানা জনৈক মংশিংউ মারমা নামের একজন তার ব্যক্তিগত মোটর সাইকেলটি রাঙামাটি শহরের পাবলিক হেলথ এলাকা থেকে চুরি হয়েছে মর্মে একটি অভিযোগ দায়ের করেছিলেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে তদন্ত করার সময় স্থানীয় এলাকাবাসীর সহায়তায় এক যুবককে আটক করলে তার স্বাকারোক্তিনুসারে শহরের বিভিন্ন স্থান থেকে আরো দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত তিনজনকে সাথে চট্টগ্রামের রাউজানের লাম্বুরহাট এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত গ্ল্যালামার মোটরসাইকেলসহ আরো এক ব্যক্তিকে আটক করে রাঙামাটি নিয়ে আসা হয়েছে বলে অভিযান পরিচালনাকারী এসআই ওসমান। সোমরার রাতে তিনি জানান, স্থানীয়দের সহায়তা এবং প্রযুক্তির সহায়তা নিয়ে রোববার প্রথমে রাঙ্গুনিয়া ও পরবর্তীতে রাউজান থানায় গিয়ে তাদের অনুমতি নিয়ে লাম্বুর হাট এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে সাজ্জাদ হোসেন সাজু নামের একজনকে আটক করি। এরআগে রাঙামাটি থেকে সুমন, সংগ্রাম বড়–য়া মাইকেল ও আল আমিন নামের আরো তিনজনকে আটক করেছি। আটককৃত চারজনের বিরুদ্ধে মোটর সাইকেল চুরি অভিযোগে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। যাহার নাম্বার-১৯, তারিখ: ১৬/০৮/২০২০ইং। এই মামলায় আসামীদের সোমবার দুপুরে আদালতে উপস্থাপন করে ৫দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে। আদালত আগামী ১৯ তারিখ শুনানীর দিন ধার্য্য করে আসামীদের জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।
মোটর সাইকেলটি মালিক মংশিংউ মারমা তার অভিযোগে উল্লেখ করেন, খাগড়াছড়ি-হ-১১-৩৭৬২ নাম্বারের হিরো গ্ল্যামার মোটরসাইকেলটি পার্কিংরত অবস্থায় গত ১২তারিখ চুরি হয়। পরবর্তীতে তিনি ১৩ তারিখ সকালে কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেন।
সংশ্লিষ্ট্য সূত্রে জানাগেছে, গত এক বছরে রাঙামাটি শহর থেকে অন্তত ২০টি মোটর সাইকেল চুরি ঘটনা ঘটেছে। তার মধ্যে কোতয়ালী থানায় প্রায় ১২টির মতো অভিযোগ জমা পড়েছে বলে জানাগেছে থানা সূত্র। এরই মধ্যে অভিযান চালিয়ে চারটি মোটর সাইকেল উদ্ধারের পাশাপাশি অন্তত ১০ জন চোরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর