শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:০৫ পিএম, ২০২০-১০-২৮
নগরী থেকে বাঁশথালী নিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে বাঁশখালী উপজেলার গ্রেম বাজার এলাকায গাড়ি থেকে নামিয়ে পাশের ধানক্ষেতে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন- আবুল বশর (৪৫) ও মো. জমির (৩৫)। দুইজনই বাঁশখালী উপজেলার ছনুয়া ও পুঁইছড়ি ইউনিয়নের বাসিন্দা।
বাঁশখালী থানার ওসি রেজাউল করিম বলেন, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা ওই কিশোরী চট্টগ্রাম শহরে একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তারই পূর্ব পরিচিত বশর এ কাজ ঠিক করে দিয়েছিলেন। সম্প্রতি ওই গৃহকর্তা মেয়েটিকে কাজে রাখবে না বলায় বশর মেয়েটিকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য শহর থেকে নিয়ে যেতে আসেন। শহর থেকে কক্সবাজারের বাসে করে নিয়ে না গিয়ে বাঁশখালী রোড দিয়ে তাকে নিয়ে যায়।
ওসি বলেন, “বাঁশখালীর প্রেমবাজার এলাকায় যাবার পর চা-নাস্তা খাবার কথা বলে ওই কিশোরীকে নামিয়ে পাশের একটি ধানক্ষেতে নিয়ে যায় এবং এসময় তার সহযোগী জমির এসে যোগ দেয়। পরে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে।
কিশোরীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।
ওসি রেজাউল করিম বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় বশর ও জমিরকে গভীর রাতেই গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা হয়েছে। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited