শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০১:১৪ পিএম, ২০২৫-১২-০১
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুনাজাতে নিজে কেঁদে সবাইকে কাঁদালেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী ও উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। রোববার (৩০ নভেম্বর) বিকেলে ফটিকছড়ির হেঁয়াকো বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভা ও মুনাজাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যার জন্য সূর্য থেমে থাকে বলেছিল তাকে হেদায়েত নসিব করুক। বিএনপি নেতা ইউনুফ চৌধুরীর সভাপতিত্বে ও যুবদল নেতা একরামুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহমদ হোসেন তালুকদার, মিহির চক্রবর্তী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা আহ্বায়ক এজহার মিয়া, সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল, নাছির উদ্দীন, মুনসুর চৌধুরী, নাছির উদ্দীন বিপ্লব, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, নাজিম উদ্দীন বাচ্চু, অদু সওদাগর, আবুল খায়ের, আবু মেম্বার, আহমদ ছাফা মেম্বার, মিল্টন চৌধুরী, মো. সাইফুদ্দিন, আমান উল্লাহ, জাহেদ মেম্বার, মোজাহারুল ইকবাল লাভলু, মহিন উদ্দিন মেসি, এম মাহফুজ, মীর আকবর, শাকিল চৌধুরী রনি, এম আলম, মেহেদী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা আগামী নির্বাচনে সরওয়ার আলমগীরকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করার জন্য আহ্বান জানান।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited