শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৫:৫৭ পিএম, ২০২৫-১১-২৯
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস সবুর খানের ৫৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৯ নভেম্বর ) সকালে উপজেলার সাতঘাটিয়া পুকুর পাড় রাউলিবাগ তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শহীদ আবদুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি জাহেদ হোসেন খান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
এ সময় অন্যদের উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা ও বরমা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অ্যাডভোকেট আব্দুল গফুর খান, বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা সাবেক পরিসংখ্যান কর্মকর্তা আব্দুর রহিম খাঁন, মোঃ ফোরকান সওদাগর, মোহাম্মদ ফেরদৌস আলম সওদাগর, মোঃ আব্দুল মতিন, মাওলানা মোঃ কামরু উদ্দিন নূরী, মোঃ ওসমান গনি, মোঃ কায়সার আহমদ (বিপ্লব), সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ মেটারনিটি শিশু জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান রনি বড়ুয়া প্রমুখ।
শাহাদাত বার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস সবুর খানের কবরে শ্রদ্ধাঞ্জলি, খতমে কোরআন, কবর জিয়ারত, ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত বক্তারা শহীদ আব্দুস সবুর খানের মাগফেরাত কামনা করেন।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited