শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৫০ পিএম, ২০২০-১০-২৮
রেলওয়ের পাহাড়তলীর জিইআর সপে মালামাল চুরি করার সময় সংঘবদ্ধ চোর চক্রের সঙ্গে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ধস্তাধস্তি হয়েছে। এসময় মো. কায়েস হাওলাদার নামে আরএনবির এক সিপাহী আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে এ ঘটনায় চোর চক্রের একজনকে রেলের মালামালসহ আটক করা হয়। মামলা দায়েরের পর বুধবার (২৮ অক্টোবর) তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে পাঠানো হয়। আটক চোর চক্রের সদস্য মো. সামসুদ্দীন (২৩) লক্ষ্মীপুর সদরের আন্ডার চর ইউনিয়নের মো. সিরাজের ছেলে। তার বাসা নগরের অলংকার এলাকায়। তার কাছ থেকে ট্রেনের পাওয়ার কারের ৪টি ক্যাবল সকেট, ৪টি সকেট ফিঙ্গার, ১০ মিটার ক্যাবল তার, ২টি কানেক্টরসহ বেশকিছু রেলের সরঞ্জাম পাওয়া যায়। রেলওয়ের পাহাড়তলী চৌকির নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজওয়ানুর রহমান রাসেল জানান, আটক ওই চোরের সঙ্গে আরও চারজন এসেছিল। তারা দেওয়াল টপকে জিইআর সপে ঢুকে। চুরি করার খবর পেয়ে দায়িত্বরত আরএনবির সদস্যরা অভিযান চালানোর সময় তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে আরএনবির এক সদস্য আহত হন। ধস্তাধস্তির একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হয় আরএনবির সদস্যরা। চোর চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান রেজওয়ানুর রহমান রাসেল।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited