শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৮:৩৪ পিএম, ২০২৫-১১-২৭
রাঙামাটিতে মালবাহী ট্রাক ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মাসুমের (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার লংগদু উপজেলার পশ্চিম বাইট্টাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর মাসুম উপজেলার বাইট্টাপাড়া এলাকার মুদিদোকানী হান্নান মিয়ার ছেলে, তিনি উপজেলার লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান বাবু জানান, কিশোর মাসুম সন্ধ্যার পর সাইকেল নিয়ে বাড়ির সামনের সড়কে যাওয়ার পথে বিপরীত দিক হতে আসা মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের সুরতহাল রিপোর্ট শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ হতে অভিযোগ পেলে ট্রাক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited