শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৪৫ পিএম, ২০২০-১০-২৮
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪২ লাখ টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রাসহ রাকিবুল ইসলাম নামে দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ইমিগ্রেশনের পর ফাইনাল চেকিংয়ের সময় তাকে আটক করা হয়। বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. মুসা খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাকিবুলের কাছে ৩৩ হাজার ৯০০ ইউএস ডলার ও ৪২ হাজার ইউএই দেরহাম পাওয়া গেছে। যা বাংলাদেশি মুদ্রায় ৪২ লাখ টাকা। দায়িত্বরত কাস্টমস সহকারী কমিশনার মুনওয়ার মুরসালিন জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই যাত্রীর চূড়ান্ত চেকিংয়ে ব্লেজারের পকেটে এক বান্ডিল ও প্যান্টের পকেটে আরও দুই বান্ডিল বিদেশি মুদ্রা পাওয়া যায়। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গত ২৪ অক্টোবর দুবাইগামী দুই যাত্রীকে ৪১ লাখ ২ হাজার ৪৮৪ টাকা সমপরিমাণ বিদেশি মুদ্রাসহ আটক করেছিল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। এসব মুদ্রার বিপরীতে পাসপোর্টে এনডোসমেন্ট ছিল না। এর মধ্যে ফেনীর ছাগলনাইয়ার এমরান হোসাইন নামে এক যাত্রীর কাছে ১২ লাখ ৫৮ হাজার ৫২৩ টাকার সমপরিমাণ ওমান, সৌদি, কুয়েত ও আরব আমিরাতের মুদ্রা পাওয়া যায়। আরেকযাত্রী চট্টগ্রামের আনোয়ারার নূর কামালের কাছে ২৮ লাখ ৪৩ হাজার ৯৬১ টাকার সমপরিমাণ ওমান ও আরব আমিরাতের মুদ্রা পাওয়া যায়। একজন যাত্রী বৈধভাবে পাসপোর্টে এনডোসমেন্ট করে ১০ লাখ টাকা বিদেশ নিতে পারেন। মুনওয়ার মুরসালিন জানান, সম্প্রতি বিদেশগামী যাত্রীদের মধ্যে ইয়াবা, ডলার ইত্যাদি পাওয়া যাওয়ায় তল্লাশি কার্যক্রম জোরদার করেছে কাস্টম কর্তৃপক্ষ।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited